,

‘বোরকা পরিধানে নিষেধাজ্ঞা বৈষম্যমূলক নয়’

 

 

আন্তর্জাতিক ডেস্ক :কোনো নারী কর্মীকে বোরকা পরিধানে বাধাদান তাদের প্রতি বৈষম্য প্রদর্শন হিসেবে বিবেচিত হবে না বলে রায় দিয়েছে অস্ট্রিয়ার সর্বোচ্চ আদালত। দেশটির সুপ্রিম কোর্ট জানায়, পোশাকের কারণে কোনো নারী কর্মীর সঙ্গে যোগাযোগ বাধাগ্রস্ত হলে নিয়োগদাতা এ ধরনের পোশাক নিষিদ্ধ করতে পারেন।

2016_07_12_18_14_30_lP7zMg1Zje2qn7koIQr1OkfThGVTbm_original

 

এক মুসলিম নারীর করা একটি মামলার প্রেক্ষিতে ওই রায় দিয়েছে আদালত। ওই নারী ইসলামি পোশাক পরে তার কর্মক্ষেত্রে যোগদান করতেন। পরে যখন তিনি নিজের মুখ ঢেকে কাজে যোগদানের জন্য বসের কাছে আবেদন করেন তখন তাকে বরখাস্ত করা হয়।

 

নিজের বরখস্ত অবৈধ দাবি করে ওই নারী বলেন, ইসলামি পোশাক পরার কারণেই তার প্রতি বৈষম্য প্রদর্শন করা হচ্ছে। ওই সময় বোরকা প্রসঙ্গে কটূক্তিমূলক মন্তব্যও করেন তার বস। এ নিয়েই ওই মুসলিম নারী আদালতে মামলাটি দায়ের করেন। প্রথমে আদালত একে বৈষম্যমূলক বলেই রায় দিয়েছিল। পরে আগের দেয়া রায় বাতিল করে সর্বোচ্চ আদালত।

আদালত তার রায়ে বলে, যদিও ওই বসের মন্তব্যটি বৈষম্যমূলক ছিল তবে বোরকা পরার কারণে অভিযোগকারী নারীকে চাকরি থেকে বরখাস্ত করা বৈষম্যমূলক নয়। কারণ তার এ পোশাক অন্যের সঙ্গে যোগাযোগ ব্যহত করতে পারে। বৈষম্যমূলক মন্তব্যের কারণে বসকে এক হাজার ডলার জরিমানা করে আদালত।

উল্লেখ্য, সম্প্রতি পুরো ইউরোপজুড়ে নারীদের ইসলামি পোশাক নিয়ে ব্যাপক বিতর্ক হচ্ছে। অনেক দেশই ইতিমধ্যে বোরকা এবং হিজাব নিষিদ্ধ করেছে। ইউরোপের মধ্যে প্রথমে বোরকা নিষিদ্ধ করে ফ্রান্স। কোনো নারী বোরকা পরলে তার জরিমানার বিধানও আছে দেশটিতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা