,

শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ: ২৩ জুলাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠক

 

 

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আগামী ২৩ জুলাই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউশনে ওইদিন সকাল সাড়ে ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

index_134693

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, তিন/চারজন সিনিয়র শিক্ষক, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও মহাসচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বৈঠকে জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় সম্পর্কে সরকারের দিকনির্দেশনা পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছে তুলে ধরা হবে।

একই উদ্দেশে আগামী ১৭ জুলাই দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকার ইংরেজি মাধ্যমের স্কুলকে নিয়ে বৈঠক ডাকা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সভা আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেব বক্তব্য দিবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৈঠকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি, ট্রাস্টি বোর্ডের সদস্য, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, মালিক ও পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে