,

আখাউড়া শহীদ স্মৃতি কলেজ জাতীয় করণ আনন্দ র‌্যালী

Brahmanbaria_Akhaura_pic 02আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার প্রাচীণ বিদ্যাপীঠ শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ জাতীয় করণ হওয়ায় আনন্দ র‌্যালী ও মিষ্টি বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় কলেজ চত্ত্বর একটি র‌্যালী বের হয়। র‌্যালিতে শিক্ষক-ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশ মানুষ অংশ নেয়। র‌্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক বাজারস্থ এড. সিরাজুল হক মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. আবুল কাসেম, মো. সেলিম ভূইয়া, মো. মনির হোসেন বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মো. আবু ছাঈদ মিয়া, সৈয়দ জামসেদ শাহ্, আ.লীগ নেতা আব্দুল হালিম হেলাম, ব্যবসায়ী মুসলেহ উদ্দিন ভূইয়া, প্রভাষক মো. সারওয়ার আলম, ফয়জুন্নেসা লিজা, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম প্রমুখ। সভা শেষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
উলে¬খ্য ১৯৭২ সালে আখাউড়া শহীদ স্মৃতি কলেজ প্রতিষ্ঠিত হয়। মহান মুক্তিযুদ্ধের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এ. এম. মোঃ ইছহাক কলেজটি প্রতিষ্ঠা করেন।

Brahmanbaria_Akhaura_pic 01

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে