,

স্বাস্থ্যের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১০ পেশা

indexনিউজ ডেস্ক : কার জন্য কাজ সবাইকেই করতে হয়। কাজের মাঝেই মানুষ বেঁচে থাকে—এ কথা যেমন সত্য, তেমনি কিছু কিছু কাজই আবার মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। জীবনের তাগিদে কিংবা পেশার জন্য আকাঙ্ক্ষার সুবাদেই মানুষ তা-ও এসব কাজ করে। ওয়ান্ডার্স লিস্টের তালিকায় পাওয়া গেল পৃথিবীতে স্বাস্থ্যের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১০টি পেশার সন্ধান।
১০. রেডিওলজিস্ট
অনবরত রেডিয়েশনের মধ্য দিয়েই এ কাজ করতে হয়। এতে করে রেডিওলজিস্টরা উচ্চমাত্রার স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। এ ছাড়া অনবরত রোগীদের সঙ্গে কাজ করতে হয় বলে সংক্রমণের আশঙ্কাও থাকে। এ পেশার কারণে ক্যানসার হওয়ার প্রবল আশঙ্কা থাকে।

৯. এলিভেটর/লিফট বসানো ও সারানোর কাজ
এই কাজ খুবই কঠিন, পরিশ্রমসাধ্য এবং ঝুঁকিপূর্ণ। এই কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শক, ব্যথা পাওয়া, হাত-পা ভাঙা, কেটে যাওয়া বা পুড়ে যাওয়া মোটামুটি নিয়মিত ব্যাপার। এ ছাড়া দুর্ঘটনায় প্রাণ হারানোর আশঙ্কাও থাকে।

৮. ক্রিটিক্যাল কেয়ারের সেবক/সেবিকা
এ ধরনের ইউনিটে অনবরতই জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই চলে। মৃতপ্রায় বা খুবই খারাপ অবস্থাতেই এখানে রোগীদের নিয়ে আসা হয়। এ কারণে এখানকার কর্মীদের সংক্রমণের ঝুঁকি থাকে সব সময়। এ ছাড়া তাঁদের মানসিক স্বাস্থ্যেও অবধারিতভাবে নেতিবাচক প্রভাব পড়ে।

৭. ডেরিক অপারেটর (তেল ও গ্যাস)
এই মেশিনগুলো নিয়মিত সঞ্চালনের মাধ্যমে এর ভেতর দিয়ে কাদা অথবা অন্যান্য পদার্থের চলাচল নিশ্চিত করাই এই কর্মীদের কাজ। এতে নিয়মিত শরীরের বিভিন্ন অঙ্গ কেটে যাওয়া, পুড়ে যাওয়া বা ভাঙার পাশাপাশি বিষাক্ত সংক্রমণের ঝুঁকি থাকে।
৬. পানি পরিশোধন কর্মী
যেকোনো পানি পরিশোধন কেন্দ্রের কর্মীদের টাইফয়েড, জন্ডিস, কলেরা বা ডেঙ্গু রোগ সংক্রমণের আশঙ্কা থাকে। পানিবাহিত সব জীবাণুর সঙ্গে যে তাঁদের নিত্যদিনের বসবাস!

৫. পডিয়াট্রিস্টস
এ পেশার কর্মীদের নিয়মিত বিভিন্ন মানুষের পায়ের তলা পরিষ্কার করা বা ম্যাসাজের কাজ করতে হয়। পায়ের তলায় কতটা ময়লা আর জীবাণু থাকে, তা তো বলার অপেক্ষা রাখে না। হাঁপানি, কাশি, শ্বসনতন্ত্রের বিভিন্ন সমস্যা এ পেশার মানুষের সচরাচর লেগেই থাকে।

৪. পশু চিকিৎসক
বিভিন্ন অসুস্থ প্রাণীর সেবা করতে গিয়ে সেসব প্রাণীর শরীরের নানা ধরনের জীবাণু বা রোগ সংক্রমণের ঝুঁকি থাকে এই পেশায়। এ ছাড়া সাধারণ কিছু রোগের সংক্রমণ আর ফ্লুয়ের সমস্যা তো থাকেই।
৩. খনি শ্রমিক
হেন কোনো শারীরিক সমস্যা নেই যা হওয়ার ঝুঁকি এ পেশায় নেই। আর খনিতে কাজের পরিবেশ কখনোই ভালো বা নিরাপদ নয়, তাই দুর্ঘটনায় মৃত্যুর আশঙ্কাও থেকে যায় সব সময়।

২. ফ্লাইট অ্যাটেনডেন্ট
বাইরে থেকে হয়তো এ পেশাকে খুবই আকর্ষণীয় এবং আরামদায়ক মনে হয় অনেকের কাছে। কিন্তু স্বাস্থ্যের জন্য এই পেশা মোটেও নিরাপদ নয়। বিভিন্ন অপরিচিত মানুষের জিনিসপত্র ধরা বা তাঁদের প্রয়োজনীয় সেবাদানের ক্ষেত্রে সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে সব সময়। সময় এখানে আরেকটি বিষয়, কারণ একেক সময় একেক টাইমজোনে চলাফেরার কারণে শরীরের স্বাভাবিক রুটিন একেবারেই বিগড়ে যায় এই পেশার কর্মীদের।

১. ডেন্টিস্ট
একটু হয়তো আজবই শোনায়, তবে ডেন্টিস্টরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে থাকেন। মানুষের মুখ বা মুখগহ্বর জীবাণু সংক্রমণের অন্যতম স্থান। আর সেটি নিয়ে সবচেয়ে কাছাকাছি থেকে কাজ করেন ডেন্টিস্টরাই। এ ছাড়া বিভিন্ন ধারালো সার্জারির উপকরণ নিয়ে তাঁদের নিয়মিত কাজ করতে হয়, যা খুবই বিপজ্জনক।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা