,

মেসি নয়, রোনালদোকেই এগিয়ে রাখলেন গ্রিজমান

2212স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে অনুষ্ঠিত ইউরো-২০১৬তে দুর্দান্ত পারফর্ম করেছেন অ্যান্টোনিও গ্রিজমান। টুর্নামেন্টে সর্বোচ্চ ছয় গোল দেয়ার সুবাদে জিতেছেন গোল্ডেন বুট। এ ছাড়া ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে আসরের সেরা খেলোয়াড়ের খেতাবটাও জিতে নিলেন এই ফরাসি তারকা।

গ্রিজমান মনে করেন, এই বছর ব্যালন ডি’অর পাওয়ার ক্ষেত্রে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের চেয়ে এগিয়ে রোনালদো। এমনকি অ্যাটলেটিকো মাদ্রিদ ও ফ্রান্সের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পরও এক্ষেত্রে পর্তুগালের অধিনায়কের থেকে নিজেকে পিছিয়ে রাখছেন গ্রিজমান।

এক মাসের ব্যবধানে নিজ দেশ পর্তুগাল আর ক্লাব রিয়াল মাদ্রিদকে ইউরোপের সেরা করেছেন রোনালদো। তাই সিআরসেভেনই এই পুরস্কারের যোগ্য দাবিদার বলে দাবি গ্রিজমানের। ফরাসি স্ট্রাইকার বলেন, ‘এডারের গোলের পরই আমরা বুঝতে পেরেছিলাম যে সাফল্যটা ধরা দিচ্ছে পর্তুগালকেই। আমার ব্যক্তিগত সাফল্যে (গোল্ডেন বল ও বুট) কিছু আসে-যায় না। আমার কি এখনো ওটা (ব্যালন ডি’অর) জেতার সুযোগ আছে? ক্রিশ্চিয়ানো রোনালদো দুটি বড় টুর্নামেন্ট জিতেছে। আমি মনে করি, এটা নির্ধারিত হয়ে গেছে যে কে এর জন্য যোগ্য।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে