বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে : মুস্তাফিজ

mustafizur-rahmanস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দল এখন পূর্ণ শক্তির একটি দল। টাইগারদেরকে খেলতে ভয় পায় না এমন দেশ এখন খুঁজে পাওয়া যাবে না।

গতবছর ছিল টাইগারদের সাফল্যে গাঁথা একটি বছর। দেশের মাটিতে ভারত, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জেতে বাংলাদেশ।

চলতি বছর বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপের ফাইনাল খেলে বাংলাদেশ। তবে শিরোপা জেতা হয়নি। ভারতের কাছে হেরে যায় মাশরাফিরা।

বাংলাদেশ ক্রিকেট দলে এখন রয়েছেন মাশরাফির মতো অধিনায়ক। রয়েছেন-মুশফিক, তামিম, সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজের মতো তারকা খেলোয়াড়রা। যারা যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

তবে সামনে বিশ্বকাপ আসার আগেই হয় তো মাশরাফি অবসর নিয়ে নেবেন। কিন্তু বাকি যারা আছেন তারা আরও পরিপক্ক হবেন।

আর এই পরিপক্ক দল নিয়েই বিশ্বকাপ জেতা সম্ভব বলে বিশ্বাস করেন বাংলাদেশের বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমান। তিনি স্বপ্ন দেখেন, বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ জিতবে।

সম্প্রতি যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মুস্তাফিজ বলেন, বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ জিতবে। ক্রিকেটে এখন বাংলাদেশ একটি পূর্ণ শক্তির দল।

নিজের সম্পর্কে মুস্তাফিজ বলেন, খ্যাতির কাছে কখনও নিজস্ব স্বকীয়তা হারাতে চাই না।

মুস্তাফিজ কয়েক দিনের মধ্যেই ইংলিশ কাউন্টি খেলতে ইংল্যান্ডে যাবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ জুলাই সাসেক্সের হয়ে ইংলিশ কাউন্টিতে অভিষেক হবে মুস্তাফিজের।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান