,

কসবায় ইউপি নির্বাচনে কারচুপির অভিযোগ: দুই ওয়ার্ডের তদন্ত বুধবার

Up Election Main Logoব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : গত ২৮ মে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ইউপি নির্বাচনে কারচুরি অভিযোগে ১নং মুলগ্রাম ইউনিয়নের ৫নং ওর্য়াড ও ৭নং কসবা পশ্চিম ইউনিয়নের ১নং ওয়ার্ডে নির্বাচনে ব্যাপক কারচুরি অভিযোগ আনেন পরাজিত প্রার্থী ও তাদের সমর্থকরা। এ বিষয়ে ৫নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী সুবেদার (অব:) আহসান হাবিব (প্রতীক তালা) সমর্থক মাসুদ মিয়া উপজেলা নির্বাচন অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে ছিলেন।
অভিযোগে বলা হয়, ১নং মুলগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডে শাহজালাল ওরফে শহিদ (প্রতীক ফুটবল) এর সমর্থকরা ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করে সকাল ১১টার মধ্যেই প্রকাশ্যে সিল মেরেও কেন্দ্র দখল করে নেন। অভিযোগে তিনি এ ওয়ার্ডে পুনরায় নির্বাচন দাবী করেন। উক্ত অভিযোগে ভিত্তিতে আগামীকাল বুধবার সকাল ১১টায় জেলা নির্বাচন অফিসে দুইটি ইউনিয়নে দুই ওয়ার্ডে তদন্ত অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ জানান, তদন্তের স্বার্থে অভিযোগকারীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যথাসময়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা