,

জঙ্গি আবিরের জানাজায় শুধুই একজন

105699_photo-1468251781দেশের সর্ববৃহৎ ঈদ জামাত কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের দিন পুলিশের ওপর হামলার ঘটনায় নিহত জঙ্গি আবির রহমানকে পাঁচদিন পর কিশোরগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কড়া পুলিশি প্রহরায় আবিরকে দাফন করা হয়।
এর আগে কবরস্থানের সামনে আবিরের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়েন কবরস্থানের তত্ত্বাবধায়ক মাওলানা মাহতাব উদ্দিন। তবে জানাজায় তিনি ছাড়া অন্য কেউ অংশ নেননি।
গত ৭ জুলাই ঈদের দিন সকালে চর শোলাকিয়া এলাকায় আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছে পুলিশ চেকপোস্টে পুলিশের ওপর জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ, স্থানীয় এক গৃহবধূ ও হামলাকারী জঙ্গি আবির রহমান নিহত হয়। ঘটনার পর থেকে আবির রহমানের মরদেহ বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিল।
নিহত আবিরের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ত্রিবিদ্যা গ্রামে। তাঁর বাবার নাম সিরাজুল ইসলাম। তিনি ঢাকার বসুন্ধরা এলাকায় থাকেন বলে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। আবির ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ছিলেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, পরিবারের সদস্যরা আবির রহমানের মরদেহ নিতে না চাওয়ার কারণেই তাঁকে কিশোরগঞ্জে দাফন করার সিদ্ধান্ত হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা