,

যেভাবে অ্যাপের মাধ্যমে তথ্য দেওয়া যাবে র‌্যাবকে

 
নিজস্ব প্রতিবেদক : সাধারণ মানুষের কাছ থেকে অপরাধীর তথ্য, মতামত এবং অপরাধ সম্পর্কিত তথ্য জানতে মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।‘Report to rab’ মোবাইল অ্যাপের মাধ্যমে সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কিংবা সন্ত্রাসী আক্রমণ, নিখোঁজ ব্যক্তির তথ্য, সোস্যাল মিডিয়া ওয়াচ, খুন, ডাকাতি, মাদক, অপহরণ ইত্যাদি বিষয়ে তথ্য ও ছবি র‌্যাবকে জানানো যাবে।

483709b034d180d9b505ddc37d6fd9a4-5783de3b20277

সোমবার বিকেলে র‌্যাব হেডকোয়ার্টারে ‘রিপোর্ট টু র‌্যাব’ অ্যাপ্লিকেশন উদ্বোধন করেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

র‌্যাবের অ্যাপটির স্ক্রিনশট

কোথায় পাবেন অ্যাপ্লিকেশন

‘রিপোর্ট টু র‌্যাব’ মোবাইল অ্যাপটি র‌্যাবের অফিসিয়াল ওয়েবসাইট www.rab.gov.bd থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এছাড়া গুগল প্লে-স্টোরেও অ্যাপটি থাকবে। বর্তমানে এন্ড্রয়েড ফোনে অ্যাপটি ব্যবহার করা যাবে।

(অ্যাপসটি পাওয়া যাবে এই লিংকে https://drive.google.com/file/d/0B_QXPsoOvIYXdFFBcEJ4Z0NHSGs/view

যেভাবে তথ্য দেওয়া যাবে

যে কোনো নাগরিক অ্যাপটি ব্যবহার করে যে কোনও অপরাধ সম্পর্কে তাৎক্ষণিকভাবে র‌্যাবকে রিপোর্ট করতে পারবেন। এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা যাবে। র‌্যাব তাৎক্ষণিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে স্বল্পতম সময়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

অ্যাপটি ওপেন করে ‘টেক ফটো’ অপশনে গিয়ে ঘটনার ছবি তুলতে হবে। এরপর ঘটনার স্থান ও বর্ণনা যোগ করা যাবে। এরপর সেন্ড বাটনে প্রেস করলে র‌্যাব সার্ভারে পৌঁছে যাবে।

তবে অ্যাপটি মোবাইলে ইনস্টল করে দেখা গেছে এখনও স্বয়ং সম্পূর্ণ হয়নি। অ্যাপটির মাধ্যমে তাৎক্ষণিক ছবি তুলে পাঠানো গেলেও মোবাইলে আগে থেকেই সংরক্ষিত ছবি দেওয়ার কোনও অপশন নেই। ফলে, আগে থেকে তোলা কোনও ছবি পাঠানোর সুযোগ নেই। এছাড়া তাৎক্ষণিক ছবি তুলে বর্ণনাসহ সেন্ড করার পর কোনও কনর্ফামেশন নোটিফিকেশন আসে না। ফলে, প্রেরণকারীর পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব হবে না তথ্যটি নিশ্চিতভাবে র‌্যাবের কাছে পৌঁছেছে কিনা।

অ্যাপটি প্রসঙ্গে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, মোবাইল অ্যাপটি তৈরি হয়েছে মূলত সাধারণ নাগরিকদের পাঠানো তথ্যের মাধ্যমে অপরাধ দমন ও প্রতিরোধ করা। অ্যাপটির মাধ্যমে সাধারণ জনগণ বিভিন্ন অপরাধ ও এ সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী ও স্থিরচিত্র গ্রহণ করে র‌্যাবকে পাঠিয়ে সহায়তা করতে পারবেন।

তিনি বলেন, সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কিংবা সন্ত্রাসী আক্রমণ, নিখোঁজ ব্যক্তির তথ্যাবলী, সোস্যাল মিডিয়া ওয়াচ, খুন, ডাকাতি, মাদক, অপহরণ ইত্যাদি বিষয়ে তথ্য ও ছবি এই অ্যাপের মাধ্যমে র‌্যাবকে জানানো যাবে। র‌্যাবের সার্ভার স্বয়ংক্রিয়ভাবে এসব তথ্য সংশ্লিষ্ট র‌্যাব ব্যাটালিয়নে পৌঁছে দেবে। সংশ্লিষ্ট ব্যাটালিয়ন এসব তথ্যাবলী যাচাই ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা