,

বাংলাদেশের নতুন ফুটবল কোচের মিশন শুরু

 

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে ঢাকায় এসেই আজ কাজ শুরু করছেন বেলজিয়ামের টম সেইন্টফিট।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে জানিয়েছে প্রাথমিকভাবে এশিয়ান কাপের বাছাই পর্বে ভুটানের বিপক্ষে দুটি ম্যাচের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে।

134987_130
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, টম সেইন্টফিট সর্বশেষ টোগো জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া নাইজেরিয়া, নামিবিয়া, ইয়েমেন, জিম্বাবুয়েসহ মোট পাঁচটি জাতীয় দলের কোচ ছিলেন মি. সেইন্টফিট।
এছাড়া এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপের অনূর্ধ্ব ১৭ দলে কাতারকে উত্তীর্ণ করাতে তার ভূমিকা প্রধান ছিল বলে জানিয়েছেন আবু নাঈম।
এছাড়া সম্প্রতি নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের পছন্দের তিনজন কোচের যে তালিকা প্রকাশ হয়েছে, তাতেও নাম রয়েছে সেইন্টফিটের।
বেলজিয়ামের সেকেন্ড ডিভিশনে খেলেছেন সেইন্টফিট, কিন্তু ইনজুরির কারণে বেশি দূর এগুতে পারেননি খেলোয়াড় হিসেবে।

 
আবু নাঈম জানিয়েছেন, ভুটানের বিপক্ষে বাংলাদেশ জিতলে বাফুফে সেইন্টফিটকে দীর্ঘ মেয়াদের জন্য নিয়োগ দিতে পারে।
এর আগে ২০১৩ সালের জুন থেকে বিভিন্ন মেয়াদে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করেছেন লোডভিক ডি ক্রুইফ।
গত মাসে এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে-অফ ম্যাচের প্রথম পর্বে তাজিকিস্তানের কাছে পরাজয়ের পর নতুন কোচ খুঁজতে শুরু করে বাফুফে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা