,

ইতিহাস ছুড়ে ফেললেন রোনালদো

 
স্পোর্টস ডেস্ক :চোখে জল। রোনালদো কাঁদছেন। বিশ্বসেরা এই ফুটবলার মাঠে রীতিমতো আহাজারি করছেন। খেলা নয়, সবার দৃষ্টি তখন রোনালদোর দিকে। গ্যালারিভর্তি হাজারো মানুষের মনে নানা প্রশ্ন। রোনালদো কি শেষ হয়ে গেলেন? চোট পেয়ে মাঠের বাইরে যেতে হবে রোনালদোকে। এটা তিনি কোনোমতেই ভাবতে পারছেন না। তাই শরীরের প্রতি যুদ্ধ ঘোষণা করলেন। কিন্তু সেকি সম্ভব? কয়েক মিনিট বাদেই হার মানলেন, সিদ্ধান্ত নিলেন মাঠের বাইরে যাবেন। স্ট্রেচার এলো। সে কী কান্না! নিজ দেশের হয়ে ফাইনালের শেষ দেখতে চেয়েছিলেন।

resize_1409380598

কী হলো। এমন তো হওয়ার কথা ছিল না। তিনি তো ইতিহাস বদলাতে চেয়েছিলেন। সবাই জানেন, মেসি কিংবা রোনালদো হতে পারেন সুপারস্টার। কিন্তু নিজ দেশের হয়ে বড় কোনো টুর্নামেন্ট জেতার রেকর্ড নেই তাদের। পুরনো ইতিহাস ঠিকই ছুড়ে ফেললেন রোনালদো। তিনি মাঠে নেই, তাতে কি? তার সরব উপস্থিতি মাঠেই। সারাক্ষণ নির্দেশনা দিচ্ছেন সতীর্থদের। প্রতিপক্ষ ফ্রান্স। দোর্দণ্ড প্রতাপের সঙ্গে এবার ইউরো কাঁপাচ্ছে। বলাবলি কেন, সবাই ধরে নিয়েছিল জার্মানি, ইতালি বা স্পেন যখন আউট হয়ে গেছে তখন ফ্রান্সই হট ফেভারিট। পর্তুগাল অনেকটা ধুঁকে ধুঁকে ফাইনাল অবধি পৌঁছেছে। আর কাপ জয়? কোনো পাগলও বিশ্বাস করেনি। কিন্তু এটা তো ফুটবল। অনিশ্চয়তা থাকে শেষ ১০ সেকেন্ডেও। ফ্রান্স ভাবলো, রোনালদো নেই, কাজটা সহজ হবে। সে আর হলো না। ফরাসি তারকা গ্রিজম্যান জ্বলে উঠলেন বারকয়েক। কিন্তু ভাগ্য যেন তাকে বিট্রে করেছে। গোলপোস্ট তার স্বপ্ন কেড়ে নিলো। পর্তুগিজ গোলকিপারের পণ ছিল গ্রিজম্যানকে তিনি রুখবেনই। কোথা থেকে এসে হাজির হলেন এডার। বদলি খেলোয়াড়। বিলেতের সোয়ানসির ফ্লপ এক প্লেয়ার। ১৩ ম্যাচ খেলে একটি গোলও পাননি। কারও নজর নেই তার প্রতি। ভাগ্য বলে কথা। কাজটা কিন্তু তিনি ঠিকই সেরে ফেললেন। ২৫ গজ দূর থেকে নেয়া শট সবাইকে ফাঁকি দিয়ে একদম জালে। উল্লাস চারদিকে। রোনালদোর চোখে আর পানি নেই। বাঁধভাঙ্গা উল্লাস। তিনি নাচছেন। একপর্যায়ে জার্সি খুলে ফেললেন। সে কি আনন্দ। বদলে গেল ফুটবল ইতিহাস। রোনালদোর কব্জায় ইউরো কাপ। ফরাসিদের কান্না দেখে কে? রাগে-ক্ষোভে-দুঃখে তারা ভাঙচুর শুরু করলো। জলকামান আর টিয়ারশেলে অন্ধকার হয়ে গেল ফ্রান্স।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে