,

গোলাম আযম ও নিজামীর সন্তানরাও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

xami-147.jpg.pagespeed.ic.arnvjXipWCজামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও মতিউর রহমান নিজামীর ছেলেরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন বলে জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জঙ্গি কার্যক্রম বিষয়ে তদন্ত পরিচালনাকারী সিআইডির একজন পুলিশ কর্মকর্তা।

তিনি জানান,গোলাম আযমের বড় ছেলে আব্দুল্লা হিল আমান আযমী নর্থ সাউথের খন্ডকালীন শিক্ষক ও অপর ছেলে সাদমান আযমী ইংরেজি বিভাগের শিক্ষক। অন্যদিকে, মতিউর রহমান নিজামীর ছেলে নাদিম তালহা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি ডক্টরেট করতে বিদেশে রয়েছেন।
এবাইরই পুলিশ হিজবুত তাহরিরের প্রধান পৃষ্ঠপোষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মহিউদ্দিন ও নর্থ সাউথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সন্দেহভাজন ৭ শিক্ষককে খুঁজছে পুলিশ। গুলশানে জঙ্গি হামলার ঘটনায় আটককৃত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হাসনাত করিমের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা এখন মাঠে। তার বক্তব্য এবং তার কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করছে গোয়েন্দারা। সূত্রমতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মহিউদ্দিনকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ইতিপূর্বে পুলিশ গ্রেফতার করলেও তিনি জামিনে মুক্তি পেয়ে পালিয়ে গেছেন।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি মিরপুরে সন্ত্রাসীরা নির্মমভাবে ব্লগার আহমেদ রাজিবকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় পুলিশ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফয়সাল বিন নাঈম ও রেজওয়ানুল হককে গ্রেফতার করে, পরবর্তী সময়ে তারা হত্যাকা-ের পরিকল্পনা ও সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

আমাদের অর্থনীতি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা