,

নেপালে প্রথম নারী বিচারপতি কাকরির শপথ

 
আন্তর্জাতিক ডেস্ক :নেপালের সুপ্রিম কোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন সুশীলা কাকরি। কারকির শপথ গ্রহণের মধ্য দিয়ে নেপালের প্রেসিডেন্ট, পার্লামেন্টের স্পিকার ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই তিন শীর্ষ পদে নাম লেখালেন নারীরা।সোমবার দেশটির রাষ্ট্রপতি কার্যালয়ে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে কাকরিকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট বিদ্যা দেবী।

 

2016_07_11_22_50_18_L7maqiwxb6M3D3nUCBLLwpgxCRI6U7_original

নেপালের ভাইস প্রেসিডেন্ট নন্দ বাহাদুর পুন, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি, স্পিকার অনসারি গাত্রী মাগার, নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট শের বাহাদুর দিউবা প্রমুখ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।গত ১০ এপ্রিল দেশটির বিচারিক কাউন্সিলে প্রধান বিচারপতি হিসেবে সুশীলা কারকির নাম সুপারিশ করা হয়। গতকাল রোববার (১০ জুলাই) পার্লামেন্টের একটি প্যানেল সর্বসম্মতভাবে কারকির নিয়োগে অনুমোদন দেয়।৬৪ বছর বয়সী কারকি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দুর্নীতি দমনে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যে নেপালিদের কাছে বেশ জনপ্রিয় তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা