,

সাতক্ষীরায় পুলিশ-ব্যবসায়ী সংঘর্ষ: গুলিবিদ্ধ ২

 

 
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পুলিশের সঙ্গে পৃথক সংঘর্ষে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে।গুলিবিদ্ধরা হলেন- সাতক্ষীরা শহরের পলাশপোল মধুমোল্লারডাঙ্গি গ্রামের নারান সরকারের ছেলে বিশ্বজিৎ সরকার ও দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুল মোল্লার ছেলে নুরুজ্জামান।

ssss o_134655

সোমবার দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরা পৌর এলাকার ইসলামপুর গ্রামের বেজেরডাংগা ব্রিজ ও দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি গ্রামের বিসমিল্লাহ ব্রিকস ফিল্ডের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, রাত ১টার দিকে সাতক্ষীরা পৌরসভাধীন ইসলামপুর গ্রামের বেজেরডাংগা ব্রিজের পাশে অভিযানে যায় পুলিশ।এ সময় পুলিশকে লক্ষ্য করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশও পাল্টা গুলিবর্ষণ করলে বিশ্বজিৎ সরকার নামে একজন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা ও ০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, রাতে কুলিয়ার পুষ্পকাটি গ্রামের জনৈক মোস্তাফিজুর রহমানের বিসমিল্লাহ ব্রিকস ফিল্ডের পাশে অভিযানকালে পুলিশের ওপর হামলা চালায় মাদকসেবীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে নুরুজ্জামান নামে একজন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে ২০ বোতল ফেনসিডিল ও ০২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা