,

প্লাস্টিকের বোতলে খেলে কি হয় জানলে আঁতকে উঠতেই হবে !

57165-bottleনিউজ ডেস্ক : জানা-অজানা ডেস্ক: প্লাস্টিকের বোতলে পানি খান? প্লাস্টিক প্লেটে খাবার? প্লাস্টিক ব্যাগ ব্যবহার করেন? নিশ্চয়ই করেন। কারণ তা ছাড়া আর কোনও উপায়ই নেই। এবার জেনে নিন আপনার কী কী ক্ষতি করছে প্লাস্টিক।

পৃথিবীকে পিষে মারছে প্লাস্টিকের বর্জ্য। আমরা সকলেই জানি। প্লাস্টিকে পরিবেশ দূষিত হয়। আমরা তাও জানি। কীভাবে ক্ষতি করে প্লাস্টিক?

বিসফেনল A(BPA)

অধিকাংশ প্লাস্টিক বোতলে থাকে। অন্তঃসত্ত্বা মহিলার শরীরে এই যৌগটি ঢুকলে শিশুর ওজন হ্রাসের আশঙ্কা থাকে। শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে। শিশুর মস্তিষ্কের বিকাশ রোধ করে।

পলিইথিলিন টেরেফটালেট (PET)

প্লাস্টিক বোতলে থাকে। এর থেকে অ্যান্টিমনি নিঃসৃত হয়। যা পেটের অসুখ ও পাকস্থলীতে ক্ষত সৃষ্টি করে। স্ত্রী হরমোনের পরিমাণ ও লক্ষণ বাড়ায়। পুরুষ হরমোন নিঃসরণ কমায়।

হাই ডেনসিটি পলিইথিলিন(HDPE)

দুধের বোতল, প্রসাধনী কনটেইনর, পলিপ্যাকে থাকে। এতে স্ত্রী হরমোণের নিঃসরণ ও লক্ষণ বেড়ে যায়। হরমোনের ভারসাম্য নষ্ট হয়। শিশুশরীরে কোষের গঠন বদলে দেয়।

পলিভিনাইল ক্লোরাইড(PCV)

মাংসের র‍্যাপার, বেডিংয়ের কভার, টেবল ক্লথে থাকে। এতে শিশুদের হাঁপানি হতে পারে। কমতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা। মহিলাদের বন্ধ্যাত্ব আসতে পারে।

পলিস্টাইরিন(PS)

কাপ, প্লেট,বাটি, ট্রে-এসবে থাকে। এর থেকে স্টাইরিন যৌগ নিঃসৃত হয়। যার প্রভাবে রক্তের ক্যানসারের আশঙ্কা থাকে। লিভার, কিডনি ও পাকস্থলীর ক্ষতি হতে পারে।

চিকিত্‍সকরা অবশ্য জানিয়েছেন সব যৌগ সব মানুষের শরীরে একই ধরনের ক্ষতি করবে এমন কোনও নিশ্চয়তা নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে