,

রাজনীতিতে আসছেন আফ্রিদি!

afridismস্পোর্টস ডেস্ক : ভবিষ্যতে রাজনীতিতে নামার আশা ইচ্ছে প্রকাশ করেছেন আফ্রিদি। কিন্তু বর্তমানে দাতব্য কাজের দিকেই মনোযোগ দিতে চাচ্ছেন সাবেক এই টি-টোয়েন্টি অধিনায়ক।

রবিবার বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, আমি রাজনীতিতে যোগ দেয়ার আশা রাখি। তবে কেউ কেউ তাতে না জড়ানোর পরামর্শও দিয়ে থাকেন।

আমার দৃষ্টিতে রাজনীতিবিদরা হলেন জনগণের সেবক। আমি চাই জনগণের সেবা করতে। বর্তমানে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে ইংল্যান্ডে রয়েছেন আফ্রিদি। সেখানেই বিভিন্ন দাতব্য সংস্থার কাজে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

আফ্রিদি বলেন, তিনি দাতব্য ও সামাজিক কাজের মাধ্যমেও জনগণের সেবা করতে চান। কল্যাণমূলক সংগঠনের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ না করেও আমি জনগণের সেবা করতে পারি। এছাড়াও তার আফ্রিদি ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করতে চান বলে অভিমত ব্যক্ত করেছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির কারণে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় আফ্রিদিকে। এমনকি টি-টোয়েন্টি দল থেকেও তাকে ছেটে ফেলা হয়। তবে এখনো জাতীয় দলের হয়ে খেলে যেতে চান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা