,

রোনালদোদের উষ্ণ অভ্যর্থনা

Portugalস্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো কোন ট্রফি জয়। উৎসব আর উল্লাসে মাতোয়ারা গোটা পর্তুগাল। ইতোমধ্যে ইউরো চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে পর্তুগালের রাজধানী লিসবনে পৌছে গেছে রোনালদোরা। হাজার হাজার সমর্থক উষ্ণ ভালোবাসায় গ্রহণ করেছে জাতীয় বীরদের।

লিসবন এয়ারপোর্টে নেমেই ট্রফি উঁচিয়ে ধরেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর বাসে করে আস্তে আস্তে এগুতে থাকে। দুই পাশে হাজার হাজার সমর্থক হাত নেড়ে, উড়ন্ত চুমো দিয়ে স্বাগত জানায় পর্তুগিজ শিবিরকে। এসময় কেতাদুরুস্ত পোশাকে পর্তুগিজ টিমও হাসি মুখে হাত নেড়ে অভিবাদনের জবাব দেয় ভক্তদের।

রোববার রাতে ইউরোর ফাইনালে ফ্রান্সকে ১-০ গোলে পরাজিত করে পর্তুগাল। নির্ধারিত ৯০ মিনিট ছিল গোলশূন্য। ম্যাচ গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। যেখানে সফল রোনালদোরা। এডারের একমাত্র গোলে শিরোপা জয়ের উল্লাসে মাতে গোটা পর্তুগাল শিবির।

এই ম্যাচে পুরোটা খেলতে পারেননি অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ২৫ মিনিটের চোটের কারণে উঠে যান কাঁদতে কাঁদতে। গোটা ম্যাচেই তিনি ডাগ আউটে অস্থির পায়চারি করেছেন। ম্যাচ শেষে শিরোপা জয়ের আনন্দে আবারো কেদে ফেলেন তিনি। সেটা ছিল আনন্দ অশ্রু।

অথচ কে জানত, এই পর্তুগাল হবে চ্রাম্পিয়ন। যারা গ্রুপ পর্বে জিততে পারেনি একটি ম্যাচই। তিন ম্যাচ ড্র করে কোনমতে উঠে এসেছিল নক আউট পর্বে। সেখান থেকে আস্তে আস্তে বাজিমাতই করল ইউসেবিও, লুইস ফিগোর উত্তর সূরীরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা