,

স্বামী খ্রিস্টান-স্ত্রী হিন্দু, ধর্মান্তরিত হয়ে আইএসে যোগ

2016_07_11_19_আন্তর্জাতিক ডেস্ক : নিজের মেয়েকে চিনতেন বুদ্ধিমতী‚ প্রাণচঞ্চল হিসেবে। মায়ের সেই চেনা মেয়েটা পাল্টে গেল। মা নিজে ধাক্কা খেলেন যখন দেখলেন হোয়াটসঅ্যাপে মেয়ে নিমিষা দাঁড়িয়ে আছে বোরকা পরে। একটা অন্যধর্মের মেয়ে কি করে বোরকা পরে?

এক সময় মা-বাবা জানতে পারেন, কয়েকদিনের মধ্যে আচমকাই পাল্টে গেলেন তাদের ধর্মপ্রাণ মেয়েটি। বাড়িতে না জানিয়ে বিয়ে করেন এক খ্রিস্টান তরুণকে। পরে দু’জনে ইসলামে ধর্মান্তরিত হন। খ্রিস্টান বিক্সেনের নাম হয় ইসা এবং হিন্দু নিমিষা নিজের নাম রাখেন ফাতেমা। প্রথমে আপত্তি থাকলেও পরে মেয়ের ইচ্ছাকে মেনে নেয়া হয়।

মেয়ে শর্ত দেন‚ তিনি বাড়িতে গেলে একমাত্র বোরকা পরেই যাবেন। মেনে নেয়া হয় সেটাও। এরপর বোরকা পরেই বাবা-মায়ের কাছে আসতো মেয়েটা। এভাবে কেটে যায় বেশকটা দিন।

তার বাবা-মা আরো জানায়, ছোট থেকেই তাদের মেয়ে খুব বুদ্ধিমতী ছিল। হোস্টেলে থেকে ডেন্টিস্ট হওয়ার জন্য পড়াশোনা করছিল সে। মেয়েকে প্রতিষ্ঠিত দেখবেন বলে আশায় আশায় ছিলেন বাবা-মা।

মে মাসে ওই তরুণী বাড়িতে জানান, তিনি শ্রীলঙ্কায় যাচ্ছেন ব্যবসা করতে। তারপর থেকেই যোগাযোগ কমে আসে। তারপর কথা হলেও নিজের অবস্থান কিছুতেই বলতে চাইতেন না ওই তরুণী। তবে জুনের প্রথম সপ্তাহ থেকে তার আর কোনো সন্ধানই নেই। বাড়ির লোক জানেনই না মেয়ে কোথায়। এমনকী তারা মেয়ের জামাইকে নিয়েও তেমন কিছু জানেন না। শুধু জানেন তার বয়স ৩২ বছর এবং তিনি একজন এমবিএ।

সোমবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে দেখা করে নিখোঁজ নিমিষার মা বিন্দু জানিয়েছেন, তার সন্তানসম্ভবা মেয়েকে নিয়ে মেয়ে জামাই ১৬ মে দেখা করতে আসেন। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান নেই।

এদিকে জানা গেছে, কেরলা থেকে ২১ তরুণ-তরুণী নিখোঁজ রয়েছে। গত এক মাসের বেশি সময় ধরে তাদের কোনো সন্ধান নেই বাড়ির লোকদের কাছে। প্রশাসনের সন্দেহ‚ এরা সবাই যোগ দিয়েছেন ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীতে। তাদেরই একজন নিমিষা। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে