,

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন থেরেসা মে

cameron_theresaআন্তর্জাতিক ডেস্ক : ব্রেক্সিটের জের ধরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের উত্তরসূরি হচ্ছেন থেরেসা মে। বুধবার সন্ধ্যায় ক্যামেরনের পদত্যাগের পরই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন থেরেসা।

এর মধ্য দিয়ে যুক্তরাজ্য ইতিহাসে দ্বিতীয় কোনো নারী প্রধানমন্ত্রী পেতে চলেছে। ‘লৌহমানবী’ খ্যাত মার্গারেট থ্যাচার যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন।

গত ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের পক্ষে রায় যাওয়ার পর পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

১০নং ডাউনিং স্ট্রিটের সামনে স্থানীয় সময় সোমবার ক্যামেরন বলেন, বাকিংহাম প্যালেসে বুধবার রানীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতা থেকে সোমবার সরে দাঁড়ানোর ঘোষণা দেন ব্রেক্সিটের পক্ষে প্রচার চালানো অ্যান্ড্রিয়া লিডসন। তিনিই ছিলেন থেরেসার সর্বশেষ প্রতিদ্বন্দ্বী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা