,

নিরাপত্তা ঝুঁকি: এবার জাতীয় দিবসের অনুষ্ঠান বাতিল করল ফ্রান্স দূতাবাস

 

 

নিজস্ব প্রতিবেদক : :নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশে জাতীয় অনুষ্ঠান বাতিল করলো ফ্রান্স দূতাবাস। আগামী ১৪ জুলাই ফ্রান্সের জাতীয় দিবস। দিনটি উদযাপনে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। কিন্তু সাম্প্রতিক জঙ্গি হামলার পরে সেই অনুষ্ঠান বাতিল করেছে দূতাবাসটি। এমন তথ্যই জানিয়েছে কূটনৈতিক সূত্র।

index_134630

 

দিনটিতে রাষ্ট্রীয় ছুটি থাকায় বাংলাদেশেও ফ্রান্স দূতাবাসটি বন্ধ থাকবে আগামী ১৪ জুলাই।প্রতিটি রাষ্ট্রের জাতীয় দিবসটি বিশেষভাবে নিজ দেশের পাশাপাশি বিদেশে থাকা দূতাবাস ও মিশনগুলো পালন করে। এদনিগুলোতে দূতাবাসগুলো অন্যান্য দেশের কূটনীতিক, দেশের শীর্ষ রাজনৈতিক ব্যাক্তিদের, সুশিল সমাজের প্রতিনিধি ও দেশের গণ্যমান্য ব্যাক্তিদের দাওয়াত দিয়ে থাকে। এসব অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে ভিভিআইপিদের অনানুষ্ঠানিক মেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।

 

কূটনৈতিক সূত্র জানিয়েছে, জাতীয় দিবস উপদযাপনে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসও সেই রকমই উদ্যোগ নিয়েছিলো। কিন্ত সম্প্রতিক সময়ে বাংলাদেশে সংঘটিত জঙ্গি হামলার পরে নিরাপত্তা ঝুঁকির কারণে সেই অনুষ্ঠান বাতিল করেছে দূতাবাসটি।

প্রসঙ্গত, গত ১ জুলাই ঢাকার অভিজাত ও কূটনৈতিক এলাকা গুলশানের আর্টিজান নামক রেস্তোরাঁয় হামলা করেছে জঙ্গিরা। এ হামলায় ইতালী, জাপান, ভারত ও আমেরিকার নাগরিকসহ ২৮ জন নিহত হয়েছে। বিদেশি নাগরিক নিহত হয়েছেন ১৭ জন। বাকিরা বাংলাদেশি নাগরিক ও হামলাকারি। নিহতদের মধ্যে রয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। হামলার দায় স্বীকার করে বার্তা দিয়েছিলো আইএস। হামলার শুরু থেকে পরেরদিন ভোর পর্যন্ত তাদের দেওয়া তথ্যই অনেকটা হুবহু মিলে যায়।

উদ্ধার অভিযানে হামলাকারী জঙ্গিদের সবাই নিহত হয়। এর রেশ না কাটতেই গত ৭ জুলাই ঈদের দিন শোলাকিয়ায় ঘটে আরেক হামলা। যদিও শোলাকিয়ার হামলার পূর্বে আইএস ভিডিও বার্তায় বলেছিলো, ভবিষ্যতে বাংলাদেশে এধরনের হামলা আরো হবে। এরপর বাংলাদেশে থাকা বিদেশি দূতাবাসগুলো তাদের নাগরিকদের চলাচলে সতর্ক হতে বলে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের নাগরিকদের বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করে। বাংলাদেশে অবস্থিত বিদেশি নাগরিকরা তাদের সকল কর্মসূচি বাতিল করে।

এমন পরিস্থিতিতে ফ্রান্স দূতাবাসের জাতীয় দিবসের অনুষ্ঠান বাতিল বিদেশি নাগরিকদের নতুন করে ভাবিয়ে তুলবে বলেই মনে করছে বিশ্লেষকরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা