,

জুমার খুতবা ও বয়ান নজরদারির নামে খতীবদের কণ্ঠ স্তব্ধ করার পায়তারা করা হচ্ছে: খেলাফত

 
নিজস্ব প্রতিবেদক : আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে প্রতি শুক্রবার জুমার খুতবা ও বয়ান নজরদারি করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা এক বিবৃতিতে বলেছেন, জুমার খুতবা ও বয়ান নজরদারির নামে খতীবদের কণ্ঠ স্তব্ধ করার পায়তারা করছে সরকার।

146955_1

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, কেন্দ্রীয় প্রচার প্রকাশনা ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল এ প্রতিবাদ জানান।তারা বলেন, মসজিদের ইমাম ও খতীবরা ইসলামের সঠিক বক্তব্য মানুষের সামনে তুলে ধরেন। সন্ত্রাস জঙ্গিবাদ, মাদকসহ সমাজের অনৈতিক কার্যক্রমের বিষয়ে দেশের মানুষকে সচেতন এবং এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মুসল্লিদেরকে উৎসাহিত করেন।

 

 

নেতারা আরও বলেন, দেশের ক্রান্তিকালে ইমাম খতীবরা অতীতেও ভূমিকা রেখেছে বর্তমানেও রাখছে ভবিষ্যতেও রাখবে। সুতরাং যে সমস্ত কারণে সন্ত্রাস জঙ্গিবাদ ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করুন। নেতৃবৃন্দ জঙ্গিবাদ, সন্ত্রাসসহ দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলায় সকল রাজনৈতিক ও সামাজিক এবং বিভিন্ন পেশার লোকদের সমন্বয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে সরকারকে উদ্যোগী হওয়ার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা