,

মার্কিন বিশেষজ্ঞ সহায়তা দেশের অস্তিত্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে: সিপিবি-বাসদ

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক বিবৃতিতে সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধের নামে মার্কিন বিশেষজ্ঞ সহায়তা প্রস্তাব গ্রহণের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।

cpb-spb_134602

সোমবার গণমাধ্যমে পাঠানো এ যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ একথা বলেন।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল গতকাল সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা করছেন। আলোচনার ফলাফল হিসেবে উভয়পক্ষ থেকে বলা হয়েছে যে, সন্ত্রাস ও সহিংসতা দমনে মার্কিন বিশেষজ্ঞ সহায়তা প্রদানের প্রস্তাব বাংলাদেশ গ্রহণ করেছে। আমরা এই সিদ্ধান্তের কথা জানতে পেরে বিস্ময় ও তীব্র ক্ষোভ প্রকাশ করছি। এই কথিত সহায়তায় যে সামরিক উপাদান থাকবে না-সে কথা বলা হয়নি। কথিত সহায়তায় সামরিক বিষয় যুক্ত থাকার যথেষ্ট কারণ আছে। মার্কিন বিশেষজ্ঞ সহায়তা দেশের ওপর একাধারে সাম্প্রদায়িক শক্তি এবং সাম্রাজ্যবাদ-এই দুমুখী বিপদ বাড়িয়ে দেবে। দেশের অস্তিত্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে।

 

 

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, দেশে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সন্ত্রাস বৃদ্ধি পেয়ে এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ কথা সকলেই জানে, এই বিপজ্জনক শত্রুর মদদদাতা হলো মার্কিন সাম্রাজ্যবাদ। তালেবান, আল-কায়েদা, আইএস ইত্যাদি এ ধরনের প্রতিটি শক্তিই মার্কিন সাম্রাজ্যবাদের মদদেই গড়ে উঠেছে এবং লালিত-পালিত হচ্ছে। সেই মদদদাতা শক্তির সহায়তা নিয়ে সন্ত্রাস ও সহিংস চরমপন্থা দমন করা যাবে-এ কথা মোটেও বিশ্বাসযোগ্য নয়। বরং তা মার্কিন বিশেষজ্ঞ সহায়তার নামে এ দেশে মার্কিন ষড়যন্ত্র আরো দৃঢ়মূল করার সুযোগ সৃষ্টি করবে। মার্কিনিদের ‘সর্প হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ে!’-এই কৌশলের কথা সর্বজনবিদিত। ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন ইত্যাদি দেশ মার্কিনের এই কৌশল নির্মমভাবে প্রয়োগ হয়েছে। তার পরিণতি সকলেরই জানা।

 

 

জঙ্গিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একই সঙ্গে লড়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে সিপিবি-বাসদ-এর নেতৃবৃন্দ আরো বলেন, সাম্প্রদায়িক সন্ত্রাস মোকাবেলার গ্যারান্টি হলো ১৬ কোটি জনগণের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা। সেই পথে অগ্রসর হতে হলে জাতিকে ঐক্যবদ্ধ করা এবং বিপদ মোকাবেলায় সরকার, বিরোধী দলসহ সব রাজনৈতিক-সামাজিক শক্তিকে একত্রিত করা প্রয়োজন। সেই পথে না গিয়ে সাম্রাজ্যবাদসহ বিদেশি শক্তিকে ডেকে আনা হলে, দেশ আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক ষড়যন্ত্রের খেলায় আটকা পড়ে যাবে। বিপদ কমার ফলে আরো বাড়বে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা