,

জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

PMনিউজ ডেস্ক : গুলশান-শোলাকিয়ার মতো দেশে যাতে আর কোনো জঙ্গি হামলা না ঘটে, সেজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এবং জনগণকে উদ্বুদ্ধ করতে মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন৷ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠক শেষে একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে৷

বৈঠক সূত্র জানায়, মন্ত্রী এবং দলের নেতাদেরকে সতর্ক থাকার কথা বলেছেন প্রধানমন্ত্রী৷ পাশাপাশি জনগণের নিরাপত্তায় জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জনগণকে সতর্ক ও সচেতন করতে সকল শ্রেণী-পেশার মানুষকে নিয়ে তৎপরতা চালানোরও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরও বলেন, কারো ছেলে-মেয়ে যাতে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হতে না পারে, সেজন্য অভিভাবকরা যেন নিজ নিজ ছেলে-মেয়েদের দিকে লক্ষ্য রাখেন- সেটা তাদেরকে বোঝাতে হবে৷ মসজিদ-মন্দির-মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখতে হবে৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা