,

চ্যালেঞ্জ যে কঠিন, কঠিনকেই ভালোবাসেন সাকিব

photo-1467495657স্পোর্টস ডেস্ক : অদ্ভুত বৈপরীত্যের মধ্য দিয়ে চলছে সাকিব আল হাসানের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ অভিযান। প্রথম দুই ম্যাচে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খুব বড় অবদান রাখতে পারেননি। কিন্তু ওই দুই ম্যাচে দল ঠিকই জয় পেয়েছে। কিন্তু যে ম্যাচে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন, ওই ম্যাচেই সাকিবের দল হেরে বসেছে। সাকিব দলের সেই পারফরম্যান্সের সঙ্গে দলের জয়টাও চান।

সিপিএল টি-টোয়েন্টি ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের দিকে ফিরে তাকালেন, ‘আমরা তিনটি ম্যাচ খেলেছি। দুটি জিতেছি, একটা হেরেছি। আমরা এখন ভালো অবস্থায় আছি। পরের ম্যাচ জিতলে সেটা হবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ আজ রাতে আবার বারবাডোস ট্রাইডেন্টসের মুখোমুখি সাকিবের দল। এরপর আবার চারটি ম্যাচ জ্যামাইকা খেলবে নিজেদের মাঠে। সাকিব এখন সেদিকেই তাকিয়ে আছেন, ‘আজ জিতলে আমরা চার ম্যাচের তিনটিতেই জিতব। আর পরের কয়েকটি ম্যাচ তো আমাদের মাঠেই। তখন ব্যাপারটা আমাদের জন্য দারুণ হবে।’

প্রথম ম্যাচে ৭ রান করার পর ২৫ রানে ১ উইকেট পেয়েছিলেন সাকিব। পরের ম্যাচে অনেকটা বিবর্ণ, ২ ওভারে ২৬ রান দিয়ে উইকেটশূন্য। সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে মহামূল্যবান ২৫ রান করার পর আবার ২১ রানে নিয়েছেন ১ উইকেট।

টি-টোয়েন্টি খেলাটা আসলে অলরাউন্ডারদের জন্য ভীষণ চ্যালেঞ্জের। কিন্তু সাকিব বললেন, এই চ্যালেঞ্জটাই সবচেয়ে ভালো লাগে তাঁর, ‘অবশ্যই এটা চ্যালেঞ্জিং, তবে আমি এই ধরনের চ্যালেঞ্জ ভালোবাসি। অবশ্যই আরও অবদান রাখতে চাই। তবে এখন সবকিছু যেভাবে চলছে, তাতে আমি খুশিই। ব্যক্তি ও দল হিসেবে আরও উন্নতি করতে হবে আমাদের।’

গেইল, স্টেইন, সাঙ্গাকারা, রাসেলদের একই দলে সতীর্থ হিসেবে পেয়েছেন সাকিব। শুধু নিজের দল নয়, এবারের সিপিএলকেও একটা শংসাপত্র দিলেন সাকিব, ‘এখন পর্যন্ত সিপিএল খুব ভালো চলছে। আমার মনে হচ্ছে এটা আরও ভালো হবে। আশা করি এখানে আরও অনেক চার-ছক্কা হবে, অনেক বেশি উইকেট পড়বে। সব দলই এখানে বেশ ভালো। এখন নির্দিষ্ট দিনে যে ভালো করতে পারে, সে–ই জিতবে। আমাদের বেশ কিছু ভালো খেলোয়াড় আছে, যারা নিজেদের দিনে একাই জেতাতে পারে। তবে এটাও মনে রাখতে হবে, ট্রাইডেন্টসেরও বেশ কিছু ভালো খেলোয়াড় আছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে