,

জঙ্গি হামলার আশঙ্কা থাকলে আগেই জানান : সিইসি

rakibuddin_35366নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ উপনির্বাচন ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা থাকলে আগে থেকেই তা নির্বাচন কমিশনকে জানাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

আজ সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি। তবে মাঠের খোঁজখবরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।
জাতীয় সংসদের ময়মনসিংহ-১ ও ময়মনসিংহ-৩ শূন্য আসনে ১৮ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১১ মে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এবং ২ মে আওয়ামী লীগের সাংসদ মজিবুর রহমান ফকির মৃত্যুবরণ করায় আসন দুটি শূন্য হয়। শূন্য আসনে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসির সভাপতিত্বে পুলিশ, বিজিবি ও আনসার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনাররাসহ ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে দেশের বর্তমান পরিস্থিতি ও জঙ্গি হামলার আশঙ্কার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশ্বস্ত করেছে, নির্বাচনে জঙ্গি হামলাসহ সহিংস ঘটনার কোনো আশঙ্কা নেই। তারা জানিয়েছে, তারা এ বিষয়ে তৎপর রয়েছে। এরপরও এ ধরনের আশঙ্কা থাকলে কমিশনকে আগেই জানানোর জন্য অনুরোধ করেছি, যাতে আগে থেকেই কমিশন ব্যবস্থা নিতে সক্ষম হয়।’ ইসি জানিয়েছে, ময়মনসিংহ-১ আসনে এবার দুজন প্রার্থী আছেন। তাঁরা হলেন প্রয়াত প্রমোদ মানকিনের ছেলে জুয়েল আরেং। তিনি আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরজন স্বতন্ত্র প্রার্থী সেলিনা খাতুন। এ আসনে মোট ভোটার আছেন ৩ লাখ ৬২ হাজার ৬৯৪ জন।

ময়মনসিংহ-৩ আসনে মোট প্রার্থী পাঁচজন। তাঁরা হলেন আওয়ামী লীগের নাজিম উদ্দিন আহমেদ, ইসলামী ঐক্যজোটের আবু তাহের খান, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) আবদুল মতিন, জাতীয় পার্টির মো. শামসুজ্জামান এবং স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক। এ আসনে মোট ভোটার ২ লাখ ২৬ হাজার ২৩৫ জন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে