,

সরকার ভারতের ইশারা ছাড়া কোনো কিছু করে না : হান্নান শাহ

hannan-shahনিউজ ডেস্ক : বাংলাদেশের বর্তমান সরকার ভারতের ইশারা ছাড়া কোনো কিছু করে না। কিন্তু দিল্লির ছত্রছায়ায় থেকে আজীবন দেশ শাসন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

তিনি বলেন, বাংলাদেশকে ভারতের সিকিমের মতো রাজ্যে পরিণত করার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশকে সিকিমের মতো হজম করা যাবে না।

সোমবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় হান্নান শাহ এসব কথা বলেন। বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) উগ্রবাদ ও সন্ত্রাসবাদের প্রতিবাদে ওই আলোচনার আয়োজন করে।

হান্নান শাহ অভিযোগ করেন, বাংলাদেশের বর্তমান সরকার ভারতের ইশারা ছাড়া কোনো কিছু করে না। কিন্তু দিল্লির ছত্রচ্ছায়ায় থেকে আজীবন দেশ শাসন করা যাবে না।

বিএনপির এই নেতা দাবি করেন, বিএনপির শাসনামলে নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী জেএমবিকে নির্মূল করা হয়েছিল। কিন্তু এই আওয়ামী লীগের আমলে তারা আবার মাথাচাড়া দিয়েছে।

জুমার নামাজের খুতবা পর্যবেক্ষণের সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান বলেন, মসজিদের ইমাম কী বয়ান করবেন, এখন সরকার তা ঠিক করে দেবে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার জঙ্গিবাদ দমন করার বিষয়ে আন্তরিক কি না, নাকি তারাই জঙ্গিবাদের মদদ দিচ্ছে, তা নিয়ে সংশয় আছে। কারণ, দেশের এই পরিস্থিতিতেও সরকার জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া না দিয়ে দোষারোপের রাজনীতি করছে। শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে