,

গোল্ডেন বুট গ্রিজম্যানের

image_11স্পোর্টস ডেস্ক : ফাইনালের আগেই ব্যাপারটা মোটামুটি নিশ্চিত ছিল। ফ্রান্সের সেই অ্যান্তোনিও গ্রিজম্যানই জিতলেন গোল্ডেন বুট। ফাইনালে ফ্রান্স পারেনি পর্তুগালের সঙ্গে। শেষ সময়ের গোলে স্বাগতিকদের স্বপ্ন ভেঙে দেন এডার।

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন গ্রিজম্যান। ৬ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি। রোনালদো গতকাল মাত্র ২৪ মিনিট মাঠে ছিলেন। এভরার কঠিন ট্যাকলে আহত হয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।

নির্ধারিত সময়ে খেলা শেষ না হলে পরবর্তী ৩০ মিনিটে চলে যায় ম্যাচ। সেখানে প্রথম ১৫ মিনিটও অমীমাংসিতভাবে শেষ হয়। দ্বিতীয় ১৫ মিনিটের প্রথম দিকে দারুণ এক গোল করে দেশকে আনন্দে ভাসান এডার।

ফ্রান্সের ডিফেন্স তখন এলোমেলো। এডার বক্সের সামনে থেকে বল ধরে ড্রিবল করতে করতে ভেতরে ঢোকেন। হঠাৎ ডান পায়ে মাটি কামড়ানো শট নেন। ডান দিকে অনেকটা ডাইভ দিয়েও বলের নাগাল পেতে ব্যর্থ হন ফ্রান্সের গোলরক্ষক। এডার যখন শট নেন, তখন সামনে ছিলেন স্যামুয়েল উমিতিতি। কী মনে করে যেন বলে যাননি। বরং শট নেয়ার সময় চোখ বন্ধ করে লাফিয়ে ওঠেন! ক্ষণিকের ভুলে গ্রিজম্যানদের স্বপ্ন ধূসর হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা