,

জঙ্গি হামলার চেয়ে ঈদের ছুটিতেই বেশি ক্ষতি হয়েছে

222নিউজ ডেস্ক : সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় বাংলাদেশে বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেছেন জঙ্গি হামলায় নয়, এবারের ঈদে যে টানা ১০ দিনের ছুটি হয়েছে, তাতেই অর্থনীতির বেশি ক্ষতি হয়েছে।

সোমবার সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ওয়াশিংটন পোস্টসহ আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলায় গার্মেন্ট শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে বলে খবর প্রকাশ করে। অর্থমন্ত্রীকে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘টোটালি রাবিশ। এরকম ঘটনা যে কোনো দেশেই তো হতে পারে। আমেরিকায়ও তো এরকম ঘটে।’

সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে হাসতে হাসতে মন্ত্রী টিপ্পনী কেটে বলেন, ‘জঙ্গি হামলায় অর্থনীতির কোনো ক্ষতি হয়নি, উপরন্তু এবারের ঈদে যে টানা ১০ দিন ছুটি ছিল তাতেই অর্থনীতির বেশি ক্ষতি হয়েছে।’

দেশীয় শিল্প প্রতিনিধিরা এটা নিয়ে চিন্তিত বলে সাংবাদিকরা পুনরায় দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী আশ্বস্ত করে বলেন, ‘এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।’

পরিবারে পিতা-মাতার সঙ্গে সন্তানের সম্পর্ক গভীর করার পরামর্শ দিয়ে মন্ত্রী জানান, এতে তরুণরা সহজে বিপথগামী হবে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা