,

কী খেলে হৃদপিণ্ড ভালো থাকে?

photo-1468224374নিউজ ডেস্ক : হৃদপিণ্ডের অসুখের জন্য সারা বিশ্বে প্রচুর লোক মারা যায়। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হৃদপিণ্ডের রোগের একটি ব্ড় কারণ। সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা হৃদপিণ্ডকে ভালো রাখতে পারি। কী হতে পারে হৃদপিণ্ড ভালো রাখার সঠিক খাদ্যাভ্যাস? জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।

তাজা সবজি, ফল, বাদাম, মরটশুটি এগুলো চর্বিযুক্ত প্রাণীজ প্রোটিনের বদলে খাওয়া ভালো। লাল মাংস (গরু, খাসি) এড়িয়ে চলুন। খেতে পারেন মুরগির মাংস আর প্রচুর মাছ।

ঘি, মাখন, পনির পুরোপুরি বাদ দিতে হবে হৃদপিণ্ডকে ভালো রাখতে। রান্নার সময় অল্প তেল দিয়ে রাঁধুন। রান্নায় যোগ করতে পারেন জলপাইয়ের তেল। এটি রক্তের বাজে কোলেস্টেরল কমিয়ে চর্বি ভারসাম্য রক্ষা করবে। এ ছাড়া রক্তচাপ কমাবে, হৃদপিণ্ডকে পুষ্টি দেবে।

গবেষণায় দেখা যায়, আশ কম খেলে এবং চর্বিযুক্ত খাবার বেশি খেলে হৃদপিণ্ডের ক্ষতি হয়। এ ছাড়া ভাজাপোড়া খাবারও হৃদপিণ্ডের ক্ষতি করে। তাই খাদ্যতালিকা থেকে এসব খাবার এড়িয়ে প্রচুর পরিমাণে সবজি খান। পাশাপাশি নিয়মিত ব্যায়াম করুন। এই বিষয়গুলো হৃদপিণ্ডকে সুস্থ সবল রাখতে সাহায্য করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে