,

পিস টিভির সম্প্রচার বন্ধ করে প্রজ্ঞাপন

peace_tvনিউজ ডেস্ক : মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতভিত্তিক চ্যানেল পিস টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়। আজ সোমবার এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আখতারুজ্জামান বার্তা সংস্থা ইউএনবিকে জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর হয়েছে।

এর আগে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের জানান, পিসি টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিস টিভিতে ইসলাম বিষয়ক বক্তব্য দেন জাকির নায়েক। তিনি চ্যানেলটির প্রতিষ্ঠাতা। তরুণদের জঙ্গি তৎপরতায় উদ্বুদ্ধ করছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ।

গত ১ জুলাই ঢাকার গুলশানের একটি স্প্যানিশ রেস্তোরাঁ এবং ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এসব হামলার ঘটনায় আটক এক জঙ্গি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান, তিনি ইসলাম বিষয়ক বক্তা জাকির নায়েকের ভক্ত।

সম্প্রতি ভারত সরকারও জাকির নায়েকের বক্তব্যের তদন্ত শুরু করেছে। এ জন্য তদন্ত কমিটিও গঠন করেছে দেশটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা