,

জঙ্গি হামলার প্রভাব ক্রিকেটে, আশঙ্কায় ইংল্যান্ড সফর

KHALA.1বাংলাদেশের পরপর দুটো জঙ্গি হামলার পর এ দেশের মাটিতে আন্তর্জাতিক দলগুলোর সফর নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান ইতিমধ্যে প্রকাশ্যে বলেছেন, বাংলাদেশে আসন্ন সফর নিয়ে তাদের দলের মধ্যে উদ্বেগ ও আশঙ্কা রয়েছে। এর আগেও আস্ট্রেলিয়াও বাংলাদেশ সফর বাতিল করেছিল নিরাপত্তার যুক্তি দেখিয়ে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রাণপণ চেষ্টা করছে ইংল্যান্ডের সফর যাতে বাতিল না হয়।
বাংলাদেশের মাটিতে বিদেশি দলগুলোর খেলা নিয়ে এই মুহূর্তে সত্যি কি আশঙ্কায় ভোগার কোনো কারণ আছে? বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে ক্রিকেট বোর্ডের সাবেক সদস্য ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু বলেন, সম্প্রতি জঙ্গি হামলা একটা আতঙ্কের কারণ, তারপরেও এই বিষয়টা আমরা ক্রিকেটের মধ্যে নিয়ে আসতে চাই না। কারণ, আমরা ফ্রান্সেও দেখেছি সেখানেও একটা বড় ধরণের জঙ্গি হামলা হয়েছে। কিন্তু তারপরেও সে দেশে আন্তর্জাতিক ফুটবল খেলা হয়েছে। তাই তারই আলোকের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই আমরা আশাবাদী এবং আশা করি এই পরিস্থিতির উত্তরণ ঘটবে এবং আমাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলা অব্যহত থাকবে।
ঢাকার জঙ্গি হামলা নিয়ে ইংল্যান্ডের অধিনায়ক মুখ খুললেন এবং বললেন তারা আশঙ্কায় আছেন, এটা কি বাংলাদেশের জন্য খারাপা কিছু? উত্তরে তিনি বলেন, এমন পরিস্থিতিতে যেকেউ এই ধরণের কথা বলতে পারে। তবে আমরা যদি ইংল্যান্ডের গত ১০ বছরের ইতিহাস ঘাটি তাহলে দেখা যাবে যে, সেখানেও এই ধরণের হামলা হয়েছে এবং এখনো হচ্ছে এমনকি হামলায় অনেক মানুষও মারা গেছেন। তাছাড়া বাংলাদেশ একটা বিদেশি দলেেক যে পরিমাণ নিরাপত্তা দেয় তা বিশ্বের খুব কম দেশেই এমন নিরাপত্তা দেয়া হয়। সুতরাং এই সফরে কোনো সমস্যা হবে না। আমরা আশা করতে পারি ইংল্যান্ড আমাদের মাটিতে নির্ভয়ে খেলে যেতে পারবেন।
দক্ষিণ এশিয়ায় ভারত, শ্রীলংঙ্কাসহ অন্যান্য দেশে বিগত দিনে জঙ্গি হামলা হয়েছে এবং এখনো হচ্ছে কিন্তু ক্রিকেট বন্ধ হয়নি, সে ক্ষেত্রে বাংলাদেশ কি একটু বেশি সাফার করছে না? জবাবে তিনি বলেন, আমি বলবো না যে বাংলাদেশ খুব বেশি সাফার করছে কারণ, এমতাবস্থায় আমাদের দেশে বেশ কয়েকটি আন্তর্জাতিক খেলা সম্পন্ন হয়েছে। এবং আমরা জানি যে প্রতিটি দেশের একটা নিরাপত্তা টিম রয়েছে এবং কোনো দেশে খেলার আগে সেই টিম পর্যবেক্ষণ করে। তাই আমি মনে করি ইংল্যান্ডের প্রতিনিধি এখানে এসে পর্যবেক্ষণ করলে তারা বুঝতে পারবেন এবং আমার মনে হয় তারা বাংলাদেশে খেলার জন্য উৎসাহিত হবেন। সুতরাং আগাম কোনো সিদ্ধান্ত নিতে চাই না বা বলতে চাই না। কারণ, এখনো দুই তিন মাস সময় আছে এর মধ্যে আশা করা যায় বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ক্রিকেট অঙ্গনের পরিস্থিতিও আমাদের অনুকুলে থাকবে এবং আশা করি যথা সময়ে আসন্ন ইংল্যান্ড বাংলাদেশ খেলাটি অনুষ্ঠিত হবে।

সূত্র : বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে