,

নিশার সঙ্গে তিন হাইকমিশনারের মতবিনিময়

nisha-deshaiনিউজ ডেস্ক : সফররত মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ঢাকায় নিযুক্ত তিনটি দেশের হাইকমিশনারের সঙ্গে মতবিনিময় করেছেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটের গুলশানের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক, কানাডিয়ান হাইকমিশনার বেনিয়ট পিয়েরে লারামি ও অস্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রেগরি এ উইলকক উপস্থিত ছিলেন।

মতবিনিময়ে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় গত ১ জুলাইয়ের জঙ্গি হামলা-পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

গুলশানের ওই রেস্তোরাঁয় জঙ্গি হামলা-পরবর্তী পরিস্থিতিতে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনার জন্য দুদিনের সফরে নিশা দেশাই রোববার সকালে ঢাকায় আসেন।

এরপর তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক সাংবাদিকদের বলেন, গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্র সহমর্মিতা প্রকাশ করেছে। সন্ত্রাস দমনে দেশটির পক্ষ থেকে বিশেষজ্ঞ সহায়তার প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, নিশা দেশাই যে প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে আলোচনা চলছে। আলোচনা শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।

তবে এই সহায়তা কীভাবে তারা দেবে বা বাংলাদেশ তা কীভাবে নেবে সে ব্যাপারে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিশার আলোচনা হওয়ার কথা রয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব।

এরপর নিশা দেশাই সন্ধ্যায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ওই বৈঠক হয়।

বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে নিশা দেশাই আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আলোচনা করবেন।

গত মে মাসের পর এটি নিশা দেশাইয়ের দ্বিতীয় ঢাকা সফর। ওই সময় রাজধানীর কলাবাগানের বাসায় ইউএসএআইডি’র কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা-পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তিনি ঢাকা সফর করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা