,

১০ দিনের রিমান্ডে সন্দেহভাজন জাহিদুল

Solakiaকিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাকারী সন্দেহে আজিমউদ্দীন উচ্চবিদ্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা জাহিদুল হককে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গতকাল রোববার রাতে কিশোরগঞ্জের এক নম্বর আমলি আদালতের মুখ্য বিচারিক হাকিম মো. আব্দুল সালাম খান জাহিদুলের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা মো. মুরশেদ জামান জাহিদুলকে রিমান্ডে নেওয়ার বিষয়টি জানিয়েছেন।

ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহের কাছে টহলরত পুলিশের ওপর বোমা, গুলি ও চাপাতি নিয়ে জঙ্গি হামলা হয়। এতে দুই পুলিশসহ চারজন নিহত হন। আহত হয়েছেন ১০ পুলিশ সদস্যসহ ১৩ জন। হামলাকারীদের মধ্যে একজন গুলিতে নিহত হন। তাঁর নাম আবির রহমান। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। হামলাকারী সন্দেহে শফিউল ইসলাম নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি দুই বাসার মাঝে সরু গলিতে ঢুকে গুলি-বোমা ছুড়ছিলেন। এ ছাড়া ওই এলাকা থেকে সন্দেহবশত জাহিদুল হককে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, হামলাকারীরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

গত শুক্রবার কিশোরগঞ্জ শহরের মনিপুরঘাট এলাকায় জাহিদুলের বাড়িতে গেলে তাঁর পরিবার তাঁকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করে। তাঁরা বলেন, বছর দুয়েক আগে মা মারা যাওয়ার পর থেকে তিনি অসুস্থ। এক বছর আগে হঠাৎ পড়াশোনা ছেড়ে দেন তিনি। এরপর থেকে তিনি বাসাতেই থাকতেন। প্রায়ই বাসা থেকে কাউকে কিছু না বলে দু-এক দিনের জন্য বের হতে যেতেন। তিনি কিশোরগঞ্জের ওয়ালি নেওয়াজ খান কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে ঢাকায় তিতুমীর কলেজে ইংরেজিতে স্নাতক (সম্মান) পড়ছিলেন। অসুস্থতার কারণে তিনি পড়াশোনায় নিয়মিত নন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা