,

‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’

 
নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জাতীয় পতাকা হাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গিবাদবিরোধী সমাবেশে যোগ দেওয়ার জন্য দেশের তরুণ প্রজন্মের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
সোমবার নিজের ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন,‌‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়।’
সোমবার বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের পক্ষ থেকে জঙ্গিবাদবিরোধী এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

11d14a91f941c493af2db1c540f146e8-5782b570c3b2d
স্ট্যাটাসে জুনাইদ আহমেদ পলক বলেন,‘বাংলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যতবারই আঘাত এসেছে ততবারই বাঙালি তরুণরা প্রতিঘাতে ও প্রতিউত্তরে জবাব দিয়েছে। ৫২-তে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ে ও ৭১-এ স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আমাদের তরুণ প্রজন্মই। ১৯৯১,২০০৮ ও ২০১৪ সালে জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং সমুন্নত রাখার সংগ্রামে বরাবরই এগিয়ে এসেছে অকুতোভয় তরুণ প্রজন্ম। বাঙালির জীবনে অত্যন্ত অর্থবহ সকল ক্রান্তিকালে তরুণ প্রজন্ম কখনও নিশ্চুপ ছিল না। ২০০১-০৬ সালে বিএনপি-জামায়াতের জঙ্গিবাদে মদদদান থেকে শুরু করে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে স্বাধীনতাবিরোধী সমন্বিত শক্তির পেট্রোল সন্ত্রাসের বিরুদ্ধেও দাঁতভাঙা জবাব দিয়েছিল এই তরুণ জনগোষ্ঠীই।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা