,

বলিউডে পা রেখেই পুরোনো প্রেমিকদের ছ্যাঁকা

 

বিনোদন ডেস্ক :বলিউডে পা রেখেই অনেক নায়িকা তাদের পুরোনো প্রেমিকদের ছ্যাঁকা দিয়েছেন। কেউ কেউ তো সেই প্রেমিকদের সিঁড়ি বানিয়ে উপরে উঠেন, পরে সেই সিঁড়িই ছুঁড়ে ফেলে দেন নর্দমায়। তবে উচ্চাশা এবং ক্যারিয়ার ধরে রাখার খাতিরেই নাকি তারা পুরোনো প্রেমিকদের সঙ্গে এমন প্রতারণায় লিপ্ত হন। আজ রইলো এমন সাত নায়িকার গল্প।

2016_07_09_19_48_09_a0NzJLtCjIeij8O7eCZ369HV6N31E2_original

১. দীপিকা পাড়ুকোন :
অভিনয়ের আগে বেশ কিছুদিন মডেলিং করেছেন দীপিকা। তখন আলাপ হয় নীহার পান্ডার সঙ্গে। প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম। শোনা যায় দীপিকার সঙ্গে বিভিন্ন বড় সেলিব্রিটিদের আলাপও করিয়ে দেন নীহার। এমনকি মুম্বাইতে যখন দীপিকার কোনো থাকার জায়গা ছিল না তখন নীহারই পাশে এসে দাঁড়িয়েছিলেন। জায়গা দিয়েছিলেন নিজের বাড়িতে। কিন্তু যেই দীপিকা বলিউডে জায়গা পেলেন অমনি নীহারকে ভুলে গেলেন।

২. প্রিয়াংকা চোপড়া :
এই হলিউড এবং বলিউড অবিনেত্রীর কাহিনীটাও অনেকটা দীপিকার মতোই। বলিউডে আসার আগে মডেলিং করতেন তিনিও। তখনই পরিচয় হয় অসীম মার্চেন্টের সঙ্গে। কিন্তু বলিউডে সুযোগ পাওয়ার কিছুদিনের মধ্যেই ছেঁটে ফেলে দেন। গত বছর অসীম প্রিয়াংকার জীবন নিয়ে একটা ছবিও করতে চেয়েছিলেন। কিন্তু রাজি হননি প্রিয়াংকা।

৩. আনুষ্কা শর্মা :
এখন না হয় বিরাটের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা। কিন্তু একসময় ব্যাঙ্গালোরের এক উঠতি মডেল ইউসুফের সঙ্গে প্রেম করতেন তিনি। শোনা যায়, দুজনেই নাকি মুম্বাইতে পাড়ি দিয়েছিলেন একসঙ্গেই। কিন্তু কয়েকদিনের মধ্যেই ধৈর্য শেষ হয়ে যায় ইউসুফের এবং ফিরে যান ব্যাঙ্গালোরে। অন্যদিকে আনুষ্কা শাহরুখ খানের বিপরীতে সুযোগ পান। এর কিছুদিনের মধ্যেই তিনি ইউসুফের সঙ্গে সবরকম সম্পর্ক শেষ করে দেন।

৪. আলিয়া ভাট :
বলিউডের দুই সুপুরুষ নায়ক বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বলিউডে ডেব্যু করেন আলিয়া। গুজব শোনা যায় সিদ্ধার্থের সঙ্গে নাকি তখন থেকেই প্রেম করেন। সত্যিটা কী না জানা গেলেও অভিনয় শুরু করার আগে যে আলিয়া আলির সঙ্গে প্রেম করতেন তা অনেকেই জানেন।

৫. ঐশ্বরিয়া রাই :
রাজীব মুলচান্দানি আর ঐশ্বরিয়া একসঙ্গেই মডেলিং করতেন। কিছুদিনের মধ্যেই প্রেমে পড়েন। কিন্তু একবার যেই বলিউডে সুযোগ পেলেন ঐশ্বরিয়া‚ অমনি রাজীবকে ছেড়ে দেন তিনি।

৬. সোনাক্ষী :
অভিনয় শুরু করার অগে নাকি সোনাক্ষী অ্যাড ল্যাবের এমডির ছেলে আদিত্যর সঙ্গে প্রেম করতেন। কিন্তু বলিউডে আসার পর আদিত্যের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক শেষ করে দেন তিনি। তারপর শাহিদ কাপুর এবং অর্জুন কাপুরের সঙ্গেও নিজের নাম জড়িয়েছেন।

৭. জ্যাকলিন ফার্নান্দেজ :
একসময় বাহরাইনের রাজপুত্র হাসান বিন রশিদ আল খলিফার সঙ্গে প্রেম করতেন জ্যকলিন। দু’বছর তার সঙ্গে প্রেম করার পর সেই সম্পর্ক শেষ করে দেন তিনি। ততোদিনে তিনি বলিউডে অভিনয় শুরু করে দিয়েছেন। যদিও প্রেমের সম্পর্ক শেষ হয়ে গেলেও এখনো দু’জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা