,

‘সানীই আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল’

sani-mousumiবিনোদন প্রতিবেদক : বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় জুটি, পরে বাস্তবেও তারা প্রেম করে বিয়ে করেন, বলছি সানী-মৌসুমীর কথা। অভিনয় করতে গিয়ে দুজন দুজনার প্রেমে পড়েছিলেন তারা। তাদের প্রেমের কথা সবারই জানা। প্রেম-বিয়ে, এরপর কেটে গেছে দাম্পত্য জীবনের লম্বা সময়।

সম্প্রতি ঈদ উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই দম্পতি। এ সময় তারা তাদের প্রেমে পড়ার গল্প শোনান। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘সানীই আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। আসলে তখন আমার সিদ্ধান্ত নেওয়ার সাহস ছিল না। তাই সানীকে আমি না বলে দিয়েছিলাম। পরে সানী আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। শুধু তাই নয়, আমার সঙ্গে সিনেমা করবে না বলেও জানায়। তখন নিজেরই খুব খারাপ লাগতো। এভাবেই আমাদের প্রেমটা হয়েছিল। তারপর দুই দশকের বেশি ধরে একসঙ্গে আছি।’

ওমর সানী-মৌসুমী পরস্পরের বন্ধনটা অনেক দৃঢ়। এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘আমরা দুজন-দুজনকে ভালোভাবেই বুঝি। যখন আমাদের নিয়ে নেতিবাচক কোনো খবর প্রকাশিত হয় তখন নিজেদের মধ্যে কথা বলি। পারস্পরিক বিশ্বাসই আমাদের ভালোবাসার শক্তি।’

সানী-মৌসুমী বর্তমান প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের তারকা না হয়ে প্রকৃত শিল্পী হওয়ার পরামর্শও দেন । পাশাশি দেশটাকে ভালোবাসতেও বলেন এই তারকা দম্পতি।

উল্লেখ্য ১৯৯৬ সালের ২ আগস্ট বিয়ের পিঁড়িতে বসেন মৌসুমী-ওমর সানী। এ দম্পতির ফারদিন এহসান স্বাধীন নামের একটি পুত্র সন্তান ও ফাইনা নামের একটি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে ফারদিন লস অ্যাঞ্জেলেসে ফিল্মের উপর পড়াশোনা করছে। পাশাপাশি হলিউডের সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ শুরু করছে সানী পুত্র।

‘দোলা’ সিনেমার মাধ্যমে প্রথম বড় পর্দায় জুটিবদ্ধ হন ওমর সানী-মৌসুমী। এরপর ‘আত্ম অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরীবের রানী’,‘প্রিয় তুমি’, ‘শান্তি চাই’, ‘মিথ্যা অহংকার’, ‘লাট সাহেবের মেয়ে’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন এই জুটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে