,

দোকানে কনডম কিনতে গেলেন তরুণী: অতঃপর (ভিডিও)

girls-condoms-sohp-28-06-16লাইফস্টাইল ডেস্ক : ছেলেদের থেকে মেয়েরা কোন দিক দিয়ে পিছিয়ে নাই। সে নেশাভাঙ করতে পারে। ধুমধাড়াক্কা মারপিট করতে পারে। গভীর রাতে বাড়ি ফিরতে পারে। এমনকী চাইলে সেক্সও। কেউ ব্যাঁকা চোখে দেখে না। কিন্তু, সেই একই ঘটনা পরম্পরা যদি কোনো মেয়ে ঘটায়, আমরা কি খুব স্বভাবিক ভাবে তা মেনে নিতে পারি? চলুন ভারতের রাজধানী শহর দিল্লিতে। আপনি যদি পুরুষ হন, তা হলে কোনো সমস্যা হিল্লিদিল্লি কোথাওই নেই। অনায়াসে কনডম কিনতে পারেন। দোকানি চেনা পরিচিত হলে, বাধো বাধো ঠেকলেও, অপরিচিত হলে কোনো সংকোচই নেই। সংকোচের কারণও নেই। কারণ, যৌনতা জীবনেরই অঙ্গ। সেক্স করার মধ্যে অপরাধের কিছু নেই, যদি না গা-জোয়ারি একতরফা হয়। কিন্তু, আপনি যদি মেয়ে হন, পারবেন কি দোকানে গিয়ে কনডম কিনতে? তর্কের খাতিরে, নিজেকে আধুনিকা, বোল্ড প্রমাণ করতে কোনো মহিলা বা তরুণী যদি দোকানে কনডম কিনতে ঢোকেন, কী হবে বা হতে পারে ধারণা আছে? আপনার সামনে হয়তো কেউ কিছু বলবে না। কিন্তু, সে সময় দোকানে উপস্থিত প্রত্যেকের কাছেই যে আপনি দর্শনীয় বস্তু হয়ে উঠবেন, তা নির্দ্বিধায় বলে দেওয়া যায়।

আর আড়ালে কী বলতে পারে? আপনার ধারণারও অতীত। মুচমুচে টকঝালমিষ্টি চানাচুরের মতো ফিরবেন লোকমুখের চর্চায়। নির্লজ্জ, বেহায়াৃ..এমন টুকরো টুকরো কটাক্ষ তো রয়েছেই। একদম চরিত্র নিয়ে টানাটানি। লোকে যৌনকর্মী বলেও চিহ্নিত করে দেবে। হাতের পাঁচটা আঙুলের মতোই সবাই সমান নয়। সাহসিনীর পক্ষেও সওয়াল করতে পারে কেউ কেউ। কিন্তু তাঁরা কোটিতে গুটির মতো গুটিকয়। দেখুন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়ে ঘোরা ভিডিওটি। সব দেখেশুনে আপনার মনে হতেই পারে, সমস্যা আসলে কার? মেয়েটির নাকি আমাদের মান্ধাতার মানসিকতার? একটা ছেলে যদি কনডম কিনতে পারে, মেয়েরাই বা পারবে না কেন? এর মধ্যে অশ্লীলতা কোথায়?

দেখুন-

https://youtu.be/lgOmOh7bhvQ

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে