,

মানুষের ‘ছাগল বন্ধু’

goat1468052885আন্তর্জাতিক ডেস্ক : মানুষের আবেগ-অনুভূতির সঙ্গে একাকার হয়ে যেতে পারে বলেই বাসায় পশুপালন হিসেবে কুকুর ও বিড়াল খুবই জনপ্রিয়।

এরা খুব সহজেই পোষ মানে বলে মানুষের সঙ্গে ভালো বন্ধন তৈরি করতে পারে। তবে নতুন একটি গবেষণায় দেখা গেছে, কুকুরের মতো ছাগলও খুব সহজেই মানুষের সঙ্গে আবেগীয় বন্ধন তৈরি করতে পারে।

লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানান, ছাগল মানুষের আবেগ, অনুভূতি ও ভালোবাসা বোঝে। কারণ প্রায় ১০ হাজার বছর ধরে এদের মানুষের বাড়িতে লালনপালন করা হচ্ছে।

সম্প্রতি অ্যানটোনিলা নামে এক কুকুরপ্রেমী তার কুকুরকে বাড়ি থেকে সরিয়ে দিয়ে ক্যাথরিন নামে একটি ছাগল নেন। কিন্তু ক্যাথরিন মানুষের সবচেয়ে ভালো বন্ধু হতে পারবে কি না, তা নিশ্চিত ছিলেন না তিনি।

কৃষক ক্রেইগ স্কিডমোরের পাশে শুয়ে ছিল ক্যাথরিন। সেখানে অ্যানটোনিলা তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। সেখানেই প্রথম তার কুকুর পিক্সির অনেক আচরণ ক্যাথরিনের মধ্যেও লক্ষ করেন অ্যানটোনিলা। যেমন তার পাশ দিয়ে হাঁটাচলা, কোনো কিছু ধরা, তাকে জড়িয়ে ধরা ইত্যাদি। ক্যাথরিন খুব দ্রুত ঘনিষ্ঠ হতেও পারে।

অ্যানটোনিলা বলেন, ‘আলিঙ্গন করতে আমি তার দিকে ঝুঁকলে সেও তার অনুভূতি প্রকাশ করে। সে আমাকে যেতে দেবে না, তাই তার দাঁত দিয়ে আমার পোশাক কামড়ে ধরেছে। এরপর আমি ছাড়ানোর চেষ্টা করি কিন্তু সে আমার পিছু নেয় এবং শক্ত করে কামড় দিয়ে কাপড় ছিঁড়ে ফেলে।’

পিক্সির মতোই ক্যাথরিনও বাইরে যেতে পছন্দ করে। ক্যাথরিন আমার চা পর্যবেক্ষণ করে, তার খুরগুলো বাগানের টুলের ওপর রেখে আমার চায়ের কাপ শোঁকে এবং এর পরপরই সব শেষ করে ফেলে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা