,

নর্থ সাউথে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

north-south-universityনিজস্ব প্রতিবেদক : সম্প্রতি একাধিক জঙ্গি হামলার পর দেশের প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের বিরুদ্ধে জঙ্গি তৈরির অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে বসুন্ধরা আবাসিক এলাকায় গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয়টির ভেতরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

দায়িত্বশীল গোয়েন্দা সূত্র জাগো নিউজকে জানায়, নর্থ সাউথের বসুন্ধরা ক্যাম্পাসের ক্লাসরুম, মসজিদসহ আনাচে কানাচে গোয়েন্দারা নিয়মিত নজরদারি রাখছেন। এছাড়া মসজিদে কারা নামাজ পড়ছে-পড়াচ্ছে, কি ধরনের আলোচনা করছে তাও নজরদারি করা হচ্ছে।

নজরদারিতে নর্থ সাউথ ছাড়াও রয়েছে মানারাত বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়সহ মোট ১৪টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। ৯টি ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজ এবং তিনটি বেসরকারি কলেজ।

এর আগে ১ জুলাই গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে এবং ৭ জুলাই ঈদের দিন কিশোরগঞ্জে জঙ্গি হামলার ঘটনা ঘটে। উভয় ঘটনার মধ্যে নিহত জঙ্গিরা নর্থ সাউথ বিদ্যালয়ের ছাত্র। এর আগেও নর্থ সাউথ শিক্ষার্থীদের জঙ্গিবাদে জড়ানোর গুঞ্জন থাকলেও বর্তমানে তা প্রায় প্রমাণিত।

এ বিষয়ে রোববার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘শোলাকিয়ার যুবকও নর্থ সাউথের শিক্ষার্থী। ওখানে কী শিক্ষা দেয়া হচ্ছে, কী লেখাপড়া শেখানো হচ্ছে। ওখানে খুন করার শিক্ষা দেয়া হচ্ছে। এটির বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’

নর্থ সাউথে জঙ্গি তৈরি হচ্ছে উল্লেখ করে গত এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জঙ্গি তৈরি হচ্ছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জঙ্গি তৈরি হচ্ছে। তাদের অনেকে আইএসে যোগদান করছে। যারা মূল ধারার বাইরে তারাই জঙ্গিবাদে উদ্বুদ্ধ হচ্ছে। যারা জঙ্গি তারা বিকৃত মানসিকতার।

এদিকে নর্থ সাউথসহ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ ইউসুফ আলী জাগো নিউজকে বলেন, নর্থ সাউথসহ সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নজরদারি করা হচ্ছে। নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে জঙ্গিবাদবিরোধী সচেতনতা তৈরিতে কাউন্সিলিংয়ের উদ্যোগ নেয়া হয়েছে।

এ ব্যাপারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

এদিকে জঙ্গিবিরোধী কাউন্সিলিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কোনো ভূমিকা নিয়েছে কি না জানতে চাইলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক জাগো নিউজকে বলেন, রোববার কেবল অফিস খুলল। এ বিষয়ে আগামীকাল সোমবার সিদ্ধান্ত জানা যেতে পারে।

গত ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনাটি ঘটিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র আবীর রহমান।

অন্যদিকে ১ জুলাই গুলশানের আর্টিসান রেস্টুরেন্টে বিদেশিদের জিম্মি করে মোট ২২ জনকে হত্যা করা হয়। এরপর সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ছয় জঙ্গি নিহত হয়। এদের মধ্যে নিহত নিবরাস ইসলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে