বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়মিত বাদাম খেলে ক্যান্সারের ঝুঁকি কমে

22859-boroনিউজ ডেস্ক : আমরা সবাই জানি যে খাদ্যতালিকায় বাদাম অন্তর্ভুক্ত করা সার্বিক স্বাস্থ্যের জন্যই উপকারী। বিভিন্ন ধরণের বাদাম হৃদরোগের ঝুঁকি কমানোর সাথে সম্পর্কিত। কিন্তু সাম্প্রতিক গবেষণায় জানা যায় যে, বাদাম খেলে বেশিরভাগ মানুষের কয়েক ধরণের ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে। নিয়মিত বাদাম খেলে কিছু ক্যান্সারের ঝুঁকি চমৎকার ভাবে কমে।

বাদামে নির্দিষ্ট কিছু ফ্যাট থাকে যা শরীরের জন্য অত্যন্ত ভালো। যেখানে অন্য খাবারের ফ্যাট নিম্নমাত্রায় গ্রহণের কথা বলা হয় সেখানে বাদামে যে ফ্যাট থাকে তা আপনার শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই ধরণের ফ্যাট বিভিন্ন প্রকারের রোগ বিশেষ করে শ্বসনতন্ত্র ও স্নায়ুতন্ত্রের রোগ প্রতিরোধে সাহায্য করে। এই ধরণের রোগ কম হলে শরীর সুস্থ থাকে এবং ক্যান্সার হওয়ার প্রবণতা কমে। যদিও ক্যান্সারের সিঠিক কারণ এখনো জানা যায়নি কিন্তু ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে এমন অনেক কারণের কথাই আমরা জানি।

যারা বাদাম খান তাদের ক্যান্সারের ঝুঁকি অটোম্যাটিকভাবেই কমে বা ক্যান্সার থেকে নিরাময় লাভ করে। যেহেতু বিভিন্ন কারণে ক্যান্সার হতে পারে, তবে বাদাম শুধু সামান্য কিছু কারণের ঝুঁকি কমাতে পারে। এ কারণেই বাদাম নির্দিষ্ট কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতেই সাহায্য করে। বিশেষ করে শ্বসনতন্ত্র ও স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এমন ক্যান্সারের উপর প্রভাব বিস্তার করতে পারে।

এতক্ষণে নিশ্চয়ই আপনার মনে অনেক প্রশ্ন জেগেছে যে, দিনে কয়বার, কয়টি করে এবং কি ধরণের বাদাম আপনাকে খেতে হবে ক্যান্সারের ঝুঁকি কমানোর জন্য? আপনার জানা উচিৎ শুধুমাত্র নির্দিষ্ট কিছু বাদাম থেকেই এই ধরণের চমৎকার উপকারিতা পাওয়া সম্ভব। তারা হচ্ছে চিনাবাদাম ও বৃক্ষ বাদাম (আখরোট)। অন্য বাদামে ভিন্ন রকমের তেল বা ফ্যাট থাকে। পিনাট বাটার ক্যান্সারের ঝুঁকির ক্ষেত্রে তেমন কোন পার্থক্য সৃষ্টি করতে পারেনা। কারণ পিনাট বাটারে খারাপ ক্ষতিকর উপাদানের পাশাপাশি উপকারী উপাদান ও থাকে, ক্ষতিকর উপাদান ভালো উপাদানের সাথে ভারসাম্য সৃষ্টি করে ফলে ক্যান্সারের ঝুঁকি কমানোর ক্ষেত্রে শুন্য প্রভাব ফেলে।

যদি বাদাম খেয়ে সর্বোচ্চ উপকারিতা পেতে চান তাহলে আপনাকে নিয়মিত বাদাম খেতে হবে এবং আপনার ব্যালেন্স ডায়েটের অংশ করে নিতে হবে বাদামকে। আপনার যদি মারাত্মক ধরণের কোন স্বাস্থ্যসমস্যা থেকে থাকে তাহলে যেকোন ধরণের ডায়েট শুরু করার পূর্বে আপনার চিকিৎসকের পরামর্শ নেয়া অত্যন্ত জরুরী।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ