,

মেসি ছাড়া ফুটবল কল্পনাই করা যায় না : নেইমার

boroস্পোর্টস ডেস্ক : জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা আছে নেইমারের। তবে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডকে ছাড়া আন্তর্জাতিক ফুটবল কল্পনাই করতে পারেন না বলে জানালেন এই ব্রাজিলিয়ান।

ব্রাজিল অধিনায়ক নেইমার বলেন, ‘আমি তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই, কিন্তু মেসিকে ছাড়া ফুটবল ফুটবলই নয়। তাকে ছাড়া এটা কল্পনা করা কঠিন। আপনি যদি আদৌ ফুটবল ভালোবাসেন, তাহলে মেসিকে আর আর্জেন্টিনা ও বার্সেলোনার হয়ে তিনি যা অর্জন করেছেন তার প্রশংসা না করা ছাড়া উপায় নেই।’

চিলির কাছে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে হারার পর ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি।

নেইমার পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের পাশেই আছেন। তিনি বলেন, ‘ মেসি আমার বন্ধুই শুধু নন, তিনি আমার আদর্শও এবং আমি সব সময়ই তার পাশে থাকব। তিনি কিসের মধ্য দিয়ে যাচ্ছেন তা আমি কল্পনা করতে পারি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা