,

শিশু নাট্যম আয়োজিত প্রবীণ শিক্ষক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় ইঞ্জিনিয়ার শ্যামল: সন্তানকে পারিবারিক শিক্ষার উপর বেশি করে গুরুত্ব দিতে হবে

Shishunattom Photo_01নিউজ ডেস্ক : গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, নিজ সন্তানকে পারিবারিক শিক্ষার উপর বেশি করে গুরুত্ব দিতে হবে। সন্তানদের বিশেষ নজরদারিতে প্রত্যেক পরিবারকে রাখতে হবে। শিশুদের নৈতিক মূল্যবোধ শিক্ষায় গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। তিনি উপস্থিত সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের বলেন, জীবনে উন্নতি করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। মাদকের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উদ্যোগে গত শনিবার ২৭জন প্রবীণ শিক্ষক এবং পিএসসি, জেএসসি বৃত্তিপ্রাপ্ত ও এসএসসিতে জিপিএ ৫ প্রাত্ত পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে উস্তাদ আলাউদ্দিন খা মিলনায়তনে আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী হলের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক প্রবীণ Shishunattom Photo_04সাংবাদিক মুহম্মদ মুসা, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজনীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন, দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদৎ হোসেন, আমরাই ব্রাহ্মণবাড়িয়া’র বিবর্ধন রায় ইমন। এতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নাভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ও ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সংগীত বিভাগের সাবেক ছাত্র অমিত মোদক। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক ও সাংবাদিক নিয়াজ মোহাম্মদ খান বিটুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন চিত্র শিল্পী দীপ্ত মোদক। বক্তব্য রাখেন আফজালুর রহমান রিপন, ইঞ্জিনিয়ার ফারজানা বিনতে খান খেয়া, ইয়াছিন আলম শুভ, প্রবাণ বণিক প্রমুখ। আলোচনা শেষে সংবর্ধিত শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে