,

দক্ষিণ সুদানে ২৭২ জন নিহত

 

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ সুদানে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের মধ্যকার সংঘর্ষে রাজধানী জুবায় অন্তত ২৭২ জন নিহত হয়েছে। এদের অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রেসিডেন্ট সালভা কাইর এবং ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচের উভয়ে জানিয়েছেন, কেন তাদের গ্রুপ দুটির মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলো, তা তারা জানেন না।

134479_140
দক্ষিণ সুদানে বাংলাদেশী শান্তিরক্ষীরা নিরাপদে আছেন
দক্ষিণ সুদানের রাজধানী জুবা’তে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় সেখানে কর্মরত বাংলাদেশী শান্তিরক্ষীরা নিরাপদে আছেন।
আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানিয়ে বলা হয়, ৮ জুলাই দক্ষিণ সুদানের রাজধানী জুবা’তে প্রেসিডেন্টের প্রাসাদ এবং জাতিসংঘ ক্যাম্পের কাছে দক্ষিণ সুদানের রাষ্ট্রীয় সেনাবাহিনী এবং প্রথম উপ-রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধ সংগঠিত হয়।
বন্দুক যুদ্ধে উভয় পক্ষের প্রায় ১৫০ জন প্রাণ হারায় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ এবং থেমে থেমে গোলাগুলি চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা