,

কমলাপুর রেলষ্টেশনে বোমা উদ্ধার

 
নিজস্ব প্রতিবেদক : কঠোর নিরাপত্তার মধ্যেও কমলাপুর রেলষ্টশনে বোমা উদ্ধার করা হয়েছে।রোববার বিকেলে ষ্টেশনের নারায়ণগঞ্জগামী ট্রেনের প্লাটফর্মের পাশে বোমাটি পাওয়া যায়।এসময় গোটা ষ্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার জন্য যাত্রীসহ সকলকে ষ্টেশন থেকে বের করে দিয়ে পুলিশ বোমাটি নিস্ক্রিয় করে ফেলে।

KamlapurStation

কয়েকজন যাত্রী জানান, বিকেলে সোয়া ৬ টার দিকে নারায়ণগঞ্জ গামী প্লাটফর্মের পাশে একটি বোমা পড়ে থাকতে দেখা যায়। পরে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দ্রুততার সাথে প্লাটফর্মে থাকা যাত্রীদের বের করে দেন। মুহূর্তের মধ্যে সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশের বোমা বিশেষজ্ঞরা বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করেন।

এ ব্যাপারে জানতে চাইলে কমলাপুর জিআরপি থানার ওসি আব্দুল মজিদ বলেন, একটি বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গিয়েছিল, সেটি নিস্ক্রিয় করা হয়েছে। পরে আবার তিনি হাসতে হাসতে বলেন, এটি একটি মহড়া ছিলো। তবে কাদের মহড়া ছিলো, সে ব্যপারে কিছু জানাতে চাননি।

কমলাপুর রেল ষ্টশনে নিরাপত্তায় নিয়োজিত একটি সূত্র জানায়, একটি একটি বোমা ছিলো।

তবে কারো কোনো ধরনের ক্ষতি হয়নি। তার আগেই আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সেটি উদ্ধার করে নিস্ক্রিয় করে ফেলে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা