,

৭০ বিহারি ক্যাম্প উচ্ছেদ কার্যক্রমে চেম্বারে স্থিতাবস্থা

download (38)দেশের ৭০টি বিহারি ক্যাম্প উচ্ছেদ কার্যক্রমের উপর স্থিতাবস্থা বজায় রাখতে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। ফলে আপাতত এসব ক্যাম্পে কোনো উচ্ছেদ অভিযান চালানো যাবে না বলে  নিশ্চিত করেছেন রিট আবেদনকারীদের আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশ দেন। আদালতে আজ বিহারিদের পক্ষে শুনানি করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার। তার সঙ্গে ছিলেন সাঈদ আহমেদ রাজা।

সাঈদ আহমেদ রাজা বলেন, বিহারিদের করা রিটের প্রেক্ষিতে ২০০৫ সালের ১৭ জুন হাইকোর্ট রুল জারি করেন। চলতি বছর ২৯ মার্চ সেই রুল ডিসচার্জ করে পর্যবেক্ষণসহ বিহারিদের করা রিটসমূহ খারিজ করে দেন হাইকোর্ট।

আমরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ৩০ জুন উচ্চ আদালতে আবেদন করি। সেই আবেদনের প্রেক্ষিতে আজ চেম্বার বিচারপতি উচ্ছেদ কার্যক্রমের উপর চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে উভয় পক্ষকে নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ২৯ মার্চ বিহারি ক্যাম্পের আশপাশে সরকারি জমিতে বসবাসকারী অবাঙালিদের উচ্ছেদ করা যাবে বলে রায় দেন হাইকোর্ট। উচ্ছেদ অভিযান বন্ধ চেয়ে বিহারিদের করা ৯টি রিট পর্যবেক্ষণসহ খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা