,

উত্তপ্ত কাশ্মীর, নিহতের সংখ্যা বেড়ে ১৬

kasmir-Violance-contineu-550x413গত শুক্রবার হিজবুল নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর জম্মু কাশ্মীরে উত্তেজনা অব্যাহত রয়েছে। সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ১৬ দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। সংঘর্ষের জন্য শনিবারের পর রোববারও স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা। ঝুঁকি নিতে নারাজ পুলিশ প্রশাসন তাই স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা।
বুরহানের মৃত্যুর প্রতিবাদে শনিবার তার মরদেহ নিয়ে রাস্তায় নামেন এলাকাবাসী। পুলিশকে লক্ষ্য করে ইটও ছোঁড়া হয়। দফায় দফায় সংঘর্ষ বাঁধে পুলিশের সঙ্গে। বিক্ষোভকারীদের হামলায় আহত হয়েছেন ৯৬ জন নিরাপত্তারক্ষী।
সংঘর্ষে শনিবার নিহত হয় ১০ জনের। রোববার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। পরিস্থতি সামাল দিতে জারি করা হয় কারফিউ। এলাকা উত্তপ্ত থাকায় কাশ্মীরে মোবাইল নেটওয়ার্ক সেবা বন্ধ রাখা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে তীর্থ যাত্রীদের জম্মুর ভাগ্যতীনগর যাত্রীনিবাস থেকে কাশ্মীরের দিকে রওনা না হতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মুর পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছে। ইইনাডো ইন্ডিয়া/এনডিটিভি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা