,

এক পায়ে প্যাড সিমন্সের!

photo-1468136575স্পোর্টস ডেস্ক : ব্যাটসম্যানদের নিরাপত্তা নিয়ে কত কথাই না চলছে ক্রিকেট বিশ্বে। প্যাড-গ্লাভস দিয়ে প্রায় পুরো শরীর ঢেকেই মাঠে আসতে হয় ব্যাটসম্যানদের। বাউন্সার থেকে বাঁচার জন্য তৈরি হচ্ছে নতুন ধরনের হেলমেটও। অথচ এত কিছুর মধ্যে লেন্ডল সিমন্স কিনা ব্যাটিং করলেন এক পায়ে প্যাড নিয়ে! ক্রিকেট মাঠে এমন দৃশ্য এর আগে কখনো দেখা গেছে কি না, সন্দেহ আছে। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে এমন অভূতপূর্ব ঘটনারই জন্ম দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান।

গুয়ানা অ্যামাজন ওরিয়র্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল সিমন্সের দল সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়ট। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছিলেন সিমন্স। প্রথম ১২ ওভার দুই পায়ে প্যাড নিয়েই ব্যাটিং করেছিলেন এই ডানহাতি ওপেনার। কিন্তু ১৩তম ওভারের শুরুতে হঠাৎ করেই ডান পায়ের প্যাডটা খুলে রাখেন তিনি। ইনিংসের বাকি ৮ ওভার ব্যাটিং করেন এক পায়ে প্যাড নিয়ে।

এক পা খালি থাকলেও সিমন্স অবশ্য স্বাচ্ছন্দেই ব্যাটিং করে গেছেন। ইনিংসের শেষ ওভারে সাজঘরে ফিরেছেন রানআউটের ফাঁদে পড়ে। তার আগে খেলেছেন অর্ধশতকের ইনিংস। সিমন্সের ৬০ বলে ৫০ রানের ইনিংসটিই টি-টোয়েন্টির সবচেয়ে ধীরগতির অর্ধশতক। অবশ্য ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মধ্যে সিমন্সের এই ৫০ রানের ইনিংসে ভর করেই স্কোরবোর্ডে ১০৮ রান জমা করতে পেরেছিল সেইন্ট কিটস। ১০৯ রানের সহজ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১৬.২ ওভারের মধ্যেই চার উইকেটের সহজ জয় তুলে নিয়েছে গুয়ানা অ্যামাজন ওরিয়র্স।

তবে সিমন্স কেন এক পায়ে প্যাড নিয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন, তা জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে