,

বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ আলজেরিয়ায়

Mosjid-Top20160709113806১৪০ কোটি ডলার ব্যয়ে নির্মিত হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ ‘আলজেরিয়া গ্র্যান্ড মসজিদ’। আলজেরিয়ার সমুদ্র উপকূলে নির্মিত হচ্ছে এ মসজিদ। ২০১২ সালে শুরু হওয়া মসজিদটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। আগামী বছরের শুরুর দিকে নির্মাণাধীন এ বৃহত্তম মসজিদটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

Mosjid-Inner

এক নজরে মসজিদটির বিবরণ তুলে ধরা হলো-
নাম : আলজেরিয়া গ্র্যান্ড মসজিদ।
আয়তন : ২০ হাজার বর্গমিটার।
মিনারের উচ্চতা : ৮৭৪ ফুট।
একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন ১ লাখ ২০ হাজার মুসল্লি।
লাইব্রেরি : মসজিদ চত্বরে দ্য দাজমা আল দাজাজায়ের নামে ১০ লাখ বই সমৃদ্ধ পাঠাগার থাকবে।
অনন্য আকর্ষণ : মসজিদটি সৌরবিদ্যুৎ দ্বারা পরিচালিত হবে।
নির্মাণ ব্যয় : ১৪০ কোটি ডলার।
ডিজাইন : জার্মানের প্রকৌশলী ‘ইউরগান এঙ্গেল’।
নির্মাণ তত্ত্বাবধানে : গৃহায়ণ মন্ত্রণালয় আলজিরয়া।

Mosjid-Inner

মসজিদ নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট আহমাদ মাদানি জানান, এ মসজিদটি সৌন্দর্য বিশ্বের সকল মুসলমানকে আকৃষ্ট করবে।

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া ১৯৬২ সালের ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে। তারপর থেকেই দৃষ্টিনন্দন এ মসজিদটি নির্মাণের চিন্তা মাথায় আসে বলে জানান নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তি মাদানি। আলজেরিয়ার এ জামে মসজিদটি হবে মসজিদুল হারাম ও মসজিদে নববীর পর তৃতীয় বৃহত্তম মসজিদ।

Mosjid-Inner

মসজিদটি নির্মাণ প্রসঙ্গে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতাফিক বলেন, মুসলিমদের মধ্যে ইতিহাস ঐতিহ্য এবং ঘনিষ্ঠ সেতুবন্ধ গড়ে উঠবে। দিকে দিকে ইসলামের ঐতিহ্য বহন করবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা