,

উগ্রপন্থিদের পথপ্রদর্শক আ.লীগ : বিএনপি

rijvi_96092নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীনদের বক্তব্য ও আচরণের সঙ্গে জঙ্গিবাদী বক্তব্য আচরণের কোনো পার্থক্য নেই উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জঙ্গি ও উগ্রপন্থিদের পথপ্রদর্শক আওয়ামী লীগ। রক্তাক্ত সন্ত্রাস আর হরিলুটের অর্থনীতিতে তারা টিকে থাকতে চায়। জঙ্গিবাদ নির্মূলের নামে তারা বিএনপির অস্তিত্ব নির্মূলের চেষ্টা করছে।

রোববার দুপুরে নয়াপল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, এবারের ঈদ উৎসব মানুষকে উচ্ছ্বসিত করতে পারেনি। ঈদের আগে যে বর্ণনাতীত হত্যাযঞ্জ সংগঠিত হয়েছে তা জাতিকে স্তম্ভিত করেছে। ঈদ কেটেছে ভয়ে আতঙ্কে।

জনগণের দাবি উপেক্ষা করে এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে সরকার- এমন অভিযোগ করে রিজভী বলেন, দোষারোপের খেলা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। আনন্দঘন উৎসব সহিংস রক্তপাতে ম্লান হয়ে গেছে।

রিজভী বলেন, সরকার বিএনপিকে নির্মূল করার পুরোনো ধারাতেই এগিয়ে চলছে। একদলীয় শাসন চিরস্থায়ী করতে চাচ্ছে। ইচ্ছা করে জঙ্গিবাদের ইস্যু জিইয়ে রাখছে। যাতে জনগণ তাদের পদত্যাদের বিষয়টি আলোচনায় না আনে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠটিক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা