,

কয়েকটি ঘরোয়া উপায়ে সারিয়ে তুলুন বদহজম সমস্যা

22818-boroঅনলাইন ডেস্ক : ঈদ মানেই হরেক রকমের সুস্বাদু খাবার। প্রচুর মশলা, ঘি, লবণ আর চিনি সমৃদ্ধ এসব ভারি খাবার রসনাকে যতই তৃপ্ত করুক না কেন, আপনার পেটের ওপর কিন্তু তা বেশ বড় একটা চাপ ফেলবে। পুরো মাস রোজা রাখার পর অনেকেই হামলে পড়েন হরেক রকমের খাবারের ওপর। খাওয়া শেষ হবার পরে প্রচুর মানুষ ভোগেন বদহজমে। অস্বস্তিকর এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে আপনার কিচেনেরই কিছু উপাদান। চলুন দেখে নিই ঘরোয়া প্রতিকারগুলো।

১) পুদিনা চা অথবা ক্যামোমাইল চাঃ-
গরম চা পান করাটা এমনিতেই অনেকের জন্য আরামদায়ক একটা অনুভূতি। পুদিনা অথবা ক্যামোমাইল চা আরও বেশি উপকারী। এই দুই চায়ের যে কোনো একটি বা দুইয়ের মিশ্রণ নিয়ে একটু একটু করে চুমুক দিন, দেখবেন বদহজম দূর হয়ে গেছে।

২) খাওয়ার আগে পান করুন এটিঃ-
আপনি নিশ্চিত যে ঈদের দাওয়াতে আপনাকে প্রচুর খেতে হবে, হবেই। তাহলে খাওয়ার আগে এই পানীয়টি চেখে দেখুন। ১ গ্লাস ঈষদুষ্ণ পানিতে ১ চা চামচ মধু এবং এক চা চামচ অ্যাপল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। দাওয়াতে খাওয়ার ৩০ মিনিট আগে এটি পান করুন। বদহজমের সমস্যায় ভুগতে হবে না।

৩) বেকিং সোডাঃ-
এক গ্লাস পানিতে এক চা চামচ বেকিং সোডা গুলে নিন। এতে অল্প একটু লেবু চিপে দিন যাতে ওপর থেকে অতিরিক্ত গ্যাস চলে যায়। এরপর অল্প অল্প করে পান করুন। এতে বদহজমের কারণ, পেটের অ্যাসিড কমে আসবে। তবে এই উপায়টি ঘন ঘন ব্যবহার না করাই ভালো।

৪) অ্যালোভেরাঃ-
ত্বকের বা চুলের যত্নে, পোড়া ত্বক উপশমে অ্যালোভেরা ব্যবহার হয় কিন্তু আপনি এটা বদহজম দূর করতেও খেতে পারেন বা এর শরবত পান করতে পারেন।

৫) চুইং গামঃ-
সবার বাসাতেই খুঁজলে পাওয়া যাবে চুইং গাম, বাসায় না থাকলেও চট করে দোকান থেকে কিনে আনা যায়। চুইং গাম চিবানোর ফলে ইসোফ্যাগাল এবং ফ্যারিঞ্জিয়াল পিএইচ বাড়ে, অর্থাৎ এসিড কমে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা